বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

মাউশি

Advertisement

রবিবার (১ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়। এতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া বেতন বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলদের বেতন ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হয়েছে। ইএফটির জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব শিক্ষকের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয় এবং এরপর ইবিএএস++ সিস্টেমে যাচাই করা হয়। যদি কোনো তথ্য ভুল হিসেবে শনাক্ত হয়, তবে তা সঠিক হওয়ার পর বিল সাবমিট অপশনে যুক্ত করে বকেয়া বেতন পাঠানো হয়।

নির্দেশনায় প্রফেসর বি. এম. আব্দুল হান্নান বলেন, যে প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীর কোনো মাসের বেতন বা উৎসবভাতা বকেয়া আছে, সেই প্রতিষ্ঠানের প্রধানরা ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট অপশন থেকে প্রতিটি মাসের বিল আলাদাভাবে সাবমিট করবেন। দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষকদের বকেয়া অর্থ পাঠানো হবে।

ইএফটি চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত কোনো শিক্ষক ইতোমধ্যেই অনলাইন এমপিও আবেদন করে বকেয়া পেয়ে থাকলে, তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন ব্যবহার করতে হবে।

মাউশি আরও জানায়, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কর্মচারীর বকেয়া অর্থ বিধিমতো নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে। ইএফটির মাধ্যমে বেতন প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে যদি কোনো শিক্ষক অতিরিক্ত বা কম অর্থ পান, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, যদি এমপিও তালিকায় থাকা কোনো শিক্ষক মৃত্যুবরণ বা পদত্যাগ করেন, তবে সংশ্লিষ্ট মাসের বেতন বিধিমতো নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি, স্টপ পেমেন্ট, সনদ জালিয়াতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।

আরও পড়ুনঃ

আরও বাড়ল এলপিজির দাম

মাউশি আরও জানায়, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সব বকেয়া এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সতর্কভাবে অনুরোধ করা হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.