Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি কক্সবাজারে নদীর অবৈধ স্থাপনাকারীদের হাতে হামলার শিকার সাংবাদিক
অপরাধ-দুর্নীতি চট্টগ্রাম

কক্সবাজারে নদীর অবৈধ স্থাপনাকারীদের হাতে হামলার শিকার সাংবাদিক

By ABM Mannanমার্চ 1, 20233 Mins Read

কক্সবাজার প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার শহরের বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় প্রশাসন। এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের হাতে হামলার শিকার হয়েছেন।

Advertisement
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নদীর কস্তুরাঘাট অংশে উচ্ছেদ অভিযান শুরু করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে যৌথ বাহিনী।

বিকাল ৪টা পর্যন্ত প্রায় ২৫০টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। পাশাপাশি নদীতে সৃজিত প্যারাবন কেটে দখল করে ঘিরে রাখা টিনের ঘের ও চারপাশের কয়েক শ খুঁটি তুলে ফেলা হয়। সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। বেলা দুইটার দিকে উচ্ছেদ অভিযানের ভিডিও চিত্র ধারণ ও ছবি তুলতে গিয়ে দখলদারের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক। ১০-১২ জন দখলদার লাঠি হাতে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ধৃষ্টতা দেখান কয়েকজন দখলদার। দখলদার আবদুল খালেক সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

হামলার শিকার সাংবাদিকেরা হলেন ডিবিসি নিউজ ও বিডিনিউজের জেলা প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন হাসান শাহেদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলামসহ কয়েকজন ক্যামেরাপারসন। দখলদারেরা সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভিডিও চিত্র ধারণ করতে নিষেধ করতে থাকেন।

হামলার শিকার সাংবাদিক মাঈন উদ্দিন হাসান শাহেদ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ভিডিও চিত্র ধারণ ও ছবি তুলতে গেলে দখলদারের লোকজন সাংবাদিকদের গালমন্দ শুরু করেন। এসব থেকে বিরত থাকতে নিষেধ করলে দখলদারেরা ক্ষিপ্ত হয়ে চিৎকার করে গালমন্দ এবং ইটপাটকেল নিক্ষেপ করতে করতে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। এ সময় কয়েকজন দখলদার লাঠি হাতে সাংবাদিকদের পেটানোর ধৃষ্টতা দেখান। পুলিশ আসায় তা করতে পারেননি দখলদারেরা। ১০-১২ জনের দখলদারের নেতৃত্ব দেন আবদুল খালেক নামের আরেক দখলদার ও তাঁর ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক নুপা আলম বলেন, নদীর কস্তুরাঘাট এলাকায় দখলদার ও মহেশখালীর বাসিন্দা আবদুল খালেক পাঁচতলা ভবন নির্মাণ করেন। কয়েক মাস আগে ভবনের উত্তর পাশে নদীর জায়গা দখল করে তৈরি করেন কয়েকটি টিনশেড ঘর। দুপুরে টিনশেড ঘর উচ্ছেদ করতে গেলে দখলদারের সঙ্গে সাংবাদিকের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দখলদারের লাঠি উঁচিয়ে সাংবাদিকদের মারধরের ধৃষ্টতা দেখান। এ সময় আবদুল খালেকের হাতে পিস্তল দেখা গেছে।

অস্ত্র প্রদর্শনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে আবদুল খালেক বলেন, কস্তুরাঘাটের খতিয়ানভুক্ত জমিতে তিনি ভবন নির্মাণ করেন। টিনশেডের ঘরগুলোও তাঁর নিজের খতিয়ানভুক্ত জমিতে নির্মাণ করা হয়। এসব ঘরবাড়ি উচ্ছেদ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কতিপয় যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে।

সাংবাদিক শংকর বড়ুয়া বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে। কিন্তু দখলদার আবদুল খালেক উচ্ছেদ অভিযান বানচাল করতে সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কারণে সেটা সম্ভব হয়নি। আমরা সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।যৌথ অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন দপ্তর।

বিকেল চারটা পর্যন্ত ২০০-২৫০ ছোট বড় অবৈধ স্থাপনা (ঘরবাড়ি-দোকানপাট) উচ্ছেদ হয়েছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, উচ্ছেদ অভিযান সন্ধ্যা পর্যন্ত চালানো হবে। নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করার চেষ্টা অনেকবার হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আমরা থামব না। উচ্চ আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, এটা ভুল বোঝাবুঝি। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan

    Related Posts
    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    জুন 11, 2026

    দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

    জুন 10, 2026
    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    জুন 10, 2026
    Latest News
    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    ঝড়ে পড়ে যাওয়া গাছ

    ঝড়ে পড়ে যাওয়া গাছ ফের দাঁড়িয়ে গেল, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

    ছাত্রী

    পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

    শিশু

    নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

    গ্রেপ্তার

    ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa