চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. কুতুব উদ্দিন। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আশরাফ আলী রোডের ওমর আলী মার্কেট এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলহাজ নজির আহাম্মেদ।
পুলিশ সূত্রে জানা যায়, বাকলিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত কুতুব উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।
পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাঈমুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



