Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

By rskaligonjnewsনভেম্বর 17, 20193 Mins Read

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীতে কাজের সন্ধানে আসা কর্মহীন মানুষের সংখ্যা দিন দিনই বাড়ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ব্যস্ততম স্থানগুলোতে কাজের সন্ধানে আসা এসব কর্মহীন মানুষকে বসে থাকতে দেখা যায়। বিশেষ করে নগরীর জয়দেবপুর রেলস্টেশনসংলগ্ন কিছু এলাকা, টঙ্গী রেলস্টেশন, গাজীপুর চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় তাদের উপস্থিতি বেশি দেখা যায়। বেশির ভাগই কাজের সন্ধানে আসছেন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, রংপুরসহ দেশের উত্তরের বিভিন্ন জেলা থেকে। তবে তাদের অনেকেই ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও অনেক সময় কাক্সিক্ষত কাজের সন্ধান পাচ্ছেন না।

সম্প্রতি নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল ৬টার আগে থেকেই শত শত কর্মহীন মানুষ রাস্তার পাশে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসে আছে কাজের সন্ধানে। নগরবাসী কারও কাজের জন্য লোক দরকার হলে ছুটে আসছেন এই চৌরাস্তা মোড়ে। দরদাম করে পোষালে চাহিদা অনুযায়ী এই ঠিকা শ্রমিকদের নিয়ে যাচ্ছেন কাজ করানোর জন্য। তিন বেলা খাবারের পাশাপাশি দিনপ্রতি চার থেকে পাঁচ শ টাকা মজুরি দিতে হয় এই শ্রমিকদের।

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া এলাকা থেকে আব্দুল কাদের মিয়া এসেছিলেন জয়দেবপুর রেলস্টেশনে। তার জমিতে কাজ করানোর জন্য দরকার কৃষিশ্রমিক। তিনি জানালেন বিলের জমি থেকে বর্ষার পানি নেমে গেছে। বোরো ধানক্ষেত তৈরি করার জন্য চারজন লোক দরকার। তাই কৃষিশ্রমিক নিতে জয়দেবপুর স্টেশনে এসেছেন। তিন বেলা খাবার দিয়ে জনপ্রতি চার শ টাকা করে হাজিরা দেওয়ার চুক্তিতে তিনি চারজন শ্রমিককে নিয়ে যাচ্ছেন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও ড্রেন নির্মাণসহ নানা উন্নয়নকাজ চলমান। এসব কাজেও প্রয়োজন হচ্ছে বিপুলসংখ্যক শ্রমিকের। দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী মানুষ গাজীপুরে আসছেন এবং শ্রমিক হিসেবে এসব উন্নয়ন প্রকল্পে কাজে যোগ দিচ্ছেন। এ ছাড়া বর্ষা শেষে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় ভবন ও বাড়িঘর নির্মাণকাজও শুরু হয়েছে। ভবন নির্মাণের জন্য মাটি কাটা, ইট-বালু-সিমেন্ট বহন এবং নির্মাণশ্রমিক হিসেবেও কাজে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মহীন এসব মানুষ।

শেরপুর থেকে কাজের সন্ধানে আসা কৃষিশ্রমিক জাবেদ আলী জানান, আশ্বিন-কার্তিক মাসে তাদের জেলায় তেমন কোনো কাজকর্ম থাকে না। যার কারণে তারা পাঁচজন দল বেঁধে কাজের সন্ধানে এসেছেন গাজীপুরে। তিনি বলেন, ‘গাজীপুর শিল্প এলাকা, এখানে কৃষিকাজের তেমন সুবিধা না থাকলেও মাটি কাটা, রাজমিস্ত্রির সহকারী ও ইট-বালু বহনসহ নানা প্রকার পরিশ্রমের কাজ আমরা করতে পারি। তাই অগ্রহায়ণ মাসে ধান কাটার আগে এক-দেড় মাস গাজীপুরে কাজ করে কিছু টাকা উপার্জন করে পরিবারের জন্য নিয়ে যেতে চাই।’

জাবেদ আলী জানালেন সংসারে তার স্ত্রী, বিয়ের উপযুক্ত দুটি মেয়ে ও মাদ্রাসাপড়–য়া একটি ছেলে রয়েছে। তাদের তিন বেলা খাবার ও স্কুলের পড়ার খরচ জোগাতে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এক দিন বিছানায় পড়ে থাকলে মুখে খাবার জোটে না। তাই কাজের সন্ধানে শহরে আসা। অগ্রহায়ণের মাঝামাঝি ধান কাটা শুরু হলে ফের গ্রামে ফিরে গিয়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজে অংশ নেবেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa