জুমবাংলা ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ কর্তৃক স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন।

এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয়। পাশাপাশি যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রম, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ৮৪১টি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, থানাসমূহে পুলিশ সদস্যদের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি বেসামরিক প্রশাসন ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-আইএসপিআর
কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু, বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গেও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



