Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ঢাবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
Bangladesh breaking news ক্যাম্পাস শিক্ষা

ঢাবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

By Tarek HasanApril 26, 20262 Mins Read

বেরোবি প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের উপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

বেরোবি

Advertisement

রবিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে বিকাল সাড়ে ৪ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বেরোবিসাসের কোষাধ্যক্ষ ও জাগো নিউজের প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুজ্জামান পুলক, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম। এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেরোবিসাসের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা ও হেনস্তা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই হামলায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল কর্তৃক যে হামলা চালানো হয়েছে, আমরা মনে করি তা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়—এটি স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যমকে দমিয়ে রাখার অপচেষ্টা। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa