Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মশার উপদ্রবে অতিষ্ঠ ফরিদপুরবাসী
জাতীয় বিভাগীয় সংবাদ

মশার উপদ্রবে অতিষ্ঠ ফরিদপুরবাসী

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 18, 20203 Mins Read

মশার উপদ্রবে অতিষ্ঠ ফরিদপুরবাসী

Advertisement
শেখ মফিজুর রহমান শিপন, ইউএনবি: শীত যেতেই ফরিদপুর শহরজুড়ে শুরু হয়েছে মশার তীব্র উপদ্রব। দিনে ও রাতে, ঘরে ও বাইরে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ-জীবাণু। বর্ষা মৌসুমের আগেই যদি মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেয়া না হয় তাহলে ডেঙ্গুসহ মারাত্মক প্রাণঘাতী সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন শহরবাসী।

ফরিদপুর পৌরসভা সূত্র জানায়, আগের ৯টি ওয়ার্ড মিলে পৌর এলাকার আয়তন ছিল ১৭ দশমিক ৩৪ বর্গ কিলোমিটার। এখন পরিধি বেড়ে হয়েছে ২৯ ওয়ার্ড, আয়তন দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার। আর এ বিশাল এলাকায় মশা নিধনে রয়েছে পাঁচটি ফগার মেশিন, যার তিনটিই বিকল।

শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রসহ বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করে দেখা যায়, সড়কের পাশের ড্রেন ও ডোবাসহ নানা জায়গায় জমে থাকা পানিতে মশার ভয়াবহ বিস্তার ঘটছে, তৈরি হচ্ছে লার্ভা।

গত বছর ডেঙ্গু জ্বরে ফরিদপুরে ১৪ জনের মৃত্যু হয়। আর এতে জেলার প্রায় ৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।

শহরের প্রধান এলাকা মুজিব সড়কের পাশের দোকানিরা জানান, শহরের ড্রেনগুলো সংস্কারে কাজ চলছে। এতে ড্রেনের ময়লা ও আবর্জনাযুক্ত উন্মুক্ত পানিতে গিজগিজ করছে মশা।

ওষুধ ব্যবসায়ী নিশান মাহমুদ বলেন, ‘নতুন ড্রেনের কাজ হচ্ছে। কিন্তু ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পরিষ্কার করা হয়নি। মশা ডিম ছাড়ছে। সামনেই ডেঙ্গুর মৌসুম। এর আগেই এসব পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা উচিত। না হলে লোকজন নতুন করে আবার ডেঙ্গুতে আক্রান্ত হবে। মশার এ উপদ্রবের কারণে তাদের মনে ডেঙ্গু নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে।’

স্থানীয় সংবাদকর্মী তরিকুল ইসলাম বলেন, ‘এ বছর গরমের মৌসুম শুরুর আগেই মশার প্রচণ্ড উপদ্রব শুরু হয়েছে। বাসাবাড়ি, ব্যবসাকেন্দ্র সবখানেই এক দশা। ড্রেনগুলোর যেখানেই পানি জমে আছে সেখানেই মশার জন্ম হচ্ছে। পৌরসভা লোক দেখানোর জন্য যে মশার ওষুধ দেয় সেগুলো কতোটুকু কার্যকর তা নিয়েও প্রশ্ন আছে। যদি সেগুলো কার্যকর হতো তাহলে এবার মশার উপদ্রব এতটা হতো না। মশা নিধনে যদি কার্যকর ব্যবস্থা নেয়া না হয় তাহলে হয়তো গতবারের চেয়ে এবার ডেঙ্গুসহ অন্যান্য রোগবালাইয়ের উপদ্রব বেশি হবে।’

কলেজ শিক্ষক আবুল কাশেম জানান, এবার ফাল্গুনের শুরুতে সামান্য যে বৃষ্টি হয়েছে তাতে অনেক জায়গায় পানি জমে গেছে এবং সেই পানিতে এরইমধ্যে মশা বংশবিস্তার করেছে।

ঝিলটুলীর বাসিন্দা এনামুল খন্দকার বলেন, ‘সন্ধ্যা হলেই বাসার দরজা-জানালা আটকে বসে থাকি। কয়েল জ্বালাই, মশার ওষুধ স্প্রে করি। তারপরও মশা সরে না। পৌর কর্তৃপক্ষ মশা নিধনে কোনো ব্যবস্থাই নিচ্ছে না।’

পূর্ব খাবাসপুর মহল্লার বাসিন্দা জিয়াউল হাসান অভিযোগ করেন, ‘এখনও মশার ওষুধ ছিটাতে দেখিনি। আর পৌরসভা আগের বছর নামকাওয়াস্তে যে ওষুধ ছিটিয়েছিল তাতে কিন্তু মশা মরেনি। আমরা এসব চাই না। আমরা চাই মশার উপদ্রব নিরসণে যাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়।’

তবে মশা নিধনে কাজ চলছে দাবি করে ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, ‘আমরা শহরকে পরিষ্কার রাখার জন্য কাজ করছি। নিয়মিত এ বিষয়ে মাইকিং চলছে। শুধু ফগার মেশিন নয়, স্প্রে করার যন্ত্র দিয়েও ড্রেনগুলোতে মশা মারার ওষুধ দেয়া হচ্ছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa