Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর দেশটির সামরিক জান্তা সরকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দিয়েছিল তিনি শুক্রবার ওই নির্বাচনের ফলকে ‘অবৈধ’ বলে ঘোষণা দিয়েছেন।

স্থানীয় দৈনিক ইরাবতীর প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর শুক্রবার রাজধানী নেপিদোতে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে নভেম্বরের নির্বাচনের ফলকে অবৈধ বলে ঘোষণা দেন।

গত এক ফেব্রুয়ারি অং সান সু চিসহ নির্বাচিত নেতাদের বন্দি করে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলকারী জেনারেলদের ওপর ব্রিটেন নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক ঘণ্টার মাথায় নির্বাচন কমিশনের প্রধান থেইন সোয়ে নির্বাচনের ফল অবৈধ ঘোষণার সিদ্ধান্তের কথা জানালেন।

দেশটির সাধারণ মানুষ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার দাবিতে আরও ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ শুরুর মধ্যেই জান্তা সরকার এমন সিদ্ধান্ত নিল।

গত নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। দেশটির সাধারণ মানুষ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার দাবিতে আরও ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ শুরুর মধ্যেই জান্তা সরকার এমন সিদ্ধান্ত নিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়ে লিখেছে, এমন সিদ্ধান্তের ফলে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বাড়বে। এদিকে দেশটিতে চলমান বিক্ষোভ দমনে আবারও চড়াও হয়েছে দেশটির সামরিক সরকার।

শুক্রবার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

বিক্ষোভ দমনের জন্য সহিংসতার আশ্রয় নিয়েছে সামরিক কর্তৃপক্ষ। শুক্রবার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের পাশে বিক্ষোভের অন্যতম মূলকেন্দ্র হ্লেদান ডিস্টিক্টে শুক্রবারও বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিক্ষোভস্থল থেকে গুলির শব্দ শোনা গেছে।

শত শত বিক্ষোভকারী ইয়াঙ্গুনের নাটমাক সড়কের পাশে জাতিসংঘ কার্যালয়ের কাছেও জড়ো হচ্ছে। পুলিশ অবশ্য তা অবরোধ করে রেখেছে। ইয়াঙ্গুনে বিক্ষোভ চলাকালীন জাপানের ফটো সাংবাদিক ইউকি কিতাজিউমকে ধরে নিয়ে গেছে পুলিশ।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, সাংবাদিক আটকের বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমারে জাপানের দূতাবাস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, অন্যান্য বিক্ষোভকারীদেরও আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.