Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আবারও হামলা চালাতে পারে আইএস। দেশটির সরকার দেশবাসীকে এ সতর্কবার্তা জানিয়েছে।

গোয়ান্দা সূত্রের বরাত দিয়ে ডেকান হেরালড জানিয়েছে, এবার রাজধানী কলম্বোকে টার্গেট করেছে জঙ্গিরা।

শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। তাতে এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

সরকারের আশঙ্কা, ইস্টার সানডের দিন যারা নাশকতা চালিয়েছে সেই সন্ত্রাসবাদীরাই কলম্বোয় আরও হামলার ষড়যন্ত্র করছে।

গোয়েন্দা সূত্রে খবর, ৬ মের আগেপরে হামলাটি হতে পারে।

বিস্ফোরণের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে শহরজুড়ে তল্লাশি।

শ্রীলঙ্কা সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তার সব বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গিদের কয়েক জন সদস্য এখনো দেশে সক্রিয় রয়েছে। তবে এবার তারা আগের মতো সুযোগ পাবে না। তবু সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’

সূত্র : ডেকান হেরালড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google