
আরিচা এলাকার জেলে বাসুদেব জানান, তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত পদ্মায় মাছ শিকার করেন। প্রতিদিনের মত শনিবার রাতেও সঙ্গীদের নিয়ে মাছ ধরতে পদ্মা নদীতে জাল ফেলেন। তবে ছোটখাটো কিছু মাছ ছাড়া তেমন কোন মাছের দেখা পাচ্ছিলেন না। কিন্তু মধ্যরাতের দিকে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি আটকা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি।
তিনি জানান, মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লার কাছে ৯০০ টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
চান্দু মোল্লা বলেন, মাছটি ঢাকায় পাঠানোর পর ১১০০শ’ টাকা কেজি দরে সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



