Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বেরোবি শিক্ষক আনোয়ারের পি‌এইচডি অর্জন
Bangladesh breaking news ক্যাম্পাস শিক্ষা

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে বেরোবি শিক্ষক আনোয়ারের পি‌এইচডি অর্জন

By Tarek HasanMay 2, 2026Updated:May 2, 20262 Mins Read

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত সিডনি বিশ্ববিদ্যালয়ের সিডনি মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বেরোবি শিক্ষক আনোয়ারের পি‌এইচডি

শনিবার (০২ মে) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন সিডনি ইউনিভার্সিটি থেকে তাকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে ই-মেইল করা হয়েছে।

জানা যায়, অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ স্কলারশিপের অধীনে ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’ বিষয়ে উচ্চতর গবেষণার পর এই ডিগ্রি অর্জন করেন তিনি । এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন এবং অসাধারণ ফলের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন।

Advertisement

পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন।

একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও তার শক্তিশালী অবস্থান রয়েছে। জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, অভিবাসন এবং শরণার্থী সমস্যার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও কোর্স কো-অর্ডিনেশনের দায়িত্বও পালন করেছেন।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি আমার এই গবেষণা সম্পন্ন করতে পেরেছি। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে জনস্বাস্থ্য ও মানবিক সংকট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত সম্মানের।

আরও পড়ুনঃ

শুরু হচ্ছে ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

তিনি জানান, শরণার্থী ও জনস্বাস্থ্য নিয়ে তার এই গবেষণা ভবিষ্যতে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আজীবন কাজ করে যাওয়াই এখন তার লক্ষ্য।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa