Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সিনহা রাশেদকে নিয়ে ‘জাস্ট গো’ ইউটিউবে ভিডিও আপলোড কারা করছে – তা নিয়ে ধোঁয়াশা
জাতীয়

সিনহা রাশেদকে নিয়ে ‘জাস্ট গো’ ইউটিউবে ভিডিও আপলোড কারা করছে – তা নিয়ে ধোঁয়াশা

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 14, 2020Updated:আগস্ট 14, 20203 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের কক্সবাজার জেলার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খানের নিহত হবার পর গত এক সপ্তাহে জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একের পর এক ভিডিও আপলোড করা হচ্ছে তাকে নিয়ে। তার সহকর্মী শিপ্রা দেবনাথ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, জাস্ট গো মিস্টার সিনহা রাশেদ ও তাদের একটি স্বপ্নের প্রজেক্ট। কিন্তু চ্যানেল খুললেও ওই ঘটনার আগে তারা সেটিতে কোন ভিডিও আপলোড করেননি। আবার যে ইউটিউব চ্যানেলটিতে তাদের নিয়ে ভিডিও আপলোড হচ্ছে সেটি খোলা হয়েছে ২২শে জুলাই। কিন্তু ভিডিও গুলো সব আপলোড করা হয়েছে মিস্টার সিনহা রাশেদের খুনের পর বিশেষ করে গত এক সপ্তাহে।

কী ধরণের কনটেন্ট আপলোড করা হচ্ছে?

নিহত সিনহা মোহাম্মদ রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথ গত কয়েকদিনে গণমাধ্যমে যা বলেছেন তা হল– তারা গত ১৩ই জুলাই জাস্ট গো নামে ফেসবুক পেজ খুলেছিলেন। যেখানে অগাস্টের ১৫ তারিখের পর থেকে ভিডিও আপলোড আনুষ্ঠানিকভাবে শুরুর পরিকল্পনা করেছিলেন তারা। তবে মিস্টার সিনহা সহ তাদের স্বপ্ন ছিল ‘জাস্ট গো’ নামে ইউটিউব চ্যানেল। সেটা তারা খুলেছেন কিন্তু সেখানে কোন ভিডিও তারা আপলোড করেননি। এর মধ্যেই ৩১শে জুলাই রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় মিস্টার সিনহা রাশেদের। হত্যাকাণ্ডের পর থেকে এখন দেখা যাচ্ছে ‘জাস্ট গো’ নামের একটি চ্যানেল থেকে একের পর পর ভিডিও আপলোড করা হচ্ছে। সেখানে মেজর সিনহার কক্সবাজারে তৈরি ভ্রমণ চিত্র, মেজর সিনহার স্কুল বিতর্ক, ‘কী ঘটেছিলো সেই রাতে সিফাতের মুখ থেকে শুনুন আসল ঘটনা’, ‘ডাক দিয়েছেন দয়াল আমারে’ – এমন শিরোনামে এ ধরণের অন্তত ১৩টি ভিডিও আপলোড করা হয়েছে গত এক সপ্তাহে।

সিনহা রাশেদের সহকর্মীরা কেউ আপলোড করেছে?

মিস্টার সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করে বলেছেন যে এগুলো তারা আপলোড করেননি। বরং ঘটনার পর থেকে তাদের ল্যাপটপ কিংবা ফোন তাদের হাতে ছিল না ফলে ফেসবুক বা ইউটিউব ব্যবহারের সুযোগই তাদের ছিল না। পরে তারা জামিনে মুক্তি পাওয়ার পর ইউটিউবে এসব দেখেছেন এবং সে কারণেই শিপ্রা দেবনাথ ফেসবুকে আট মিনিটের একটি ভিডিও আপলোড করে বলেছেন, বেশ কিছু ভিডিও তারা করলেও সেগুলোর পুরোপুরি রেডি হয়নি বলে তারা আপলোড করেননি। তবে ভিডিও গুলো দেখলে এটি পরিষ্কার যে দু একটি ভিডিও ছাড়া বাকীগুলো মূলত মিস্টার সিনহা রাশেদকে নিয়েই দেয়া হয়েছে। এবং এগুলোকে আবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার বা প্রচারও করা হচ্ছে।

তাহলে কারা করছে এগুলো? র‍্যাব কী বলছে?

র‍্যাবের গণমাধ্যম বিষয়ক পরিচালক লে: কর্নেল আশিক বিল্লাহ বলছেন যে এসব বিষয় তাদের নজরে আছে। তিনি বলছেন যে তদন্তকারী কর্মকর্তা সব বিষয় ‘পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও তদন্ত করছেন’। তদন্তের মাধ্যমেই সব বিষয় পরিষ্কার হবে বলে আশা করছেন তিনি। কারা ইউটিউবে আপলোড করছে ভিডিওগুলো সে সম্পর্কে কোন ধারণা পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, তারা আশা করছেন পুরো বিষয়টির সুস্থ ও গুনগত তদন্ত হবে এবং এর মাধ্যমেই সেটি পরিষ্কার হবে বলে মনে করছেন তারা। সূত্র: বিবিসি বাংলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

জুন 18, 2026
নতুন দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী

জুন 18, 2026
ফ্যামিলি কার্ড

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

জুন 18, 2026
Latest News
রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

নতুন দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা

মিছিল

ফেনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ কর্মী আটক

নির্মাণ

দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য পাঁচটি পেট্রোল ভেসেল নির্মাণে নতুন মাইলফলক

চুরি

আইফোন চুরির অপবাদে শিক্ষার্থীকে হত্যা অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

প্রতারণা

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

কারখানা

পাহাড়তলীতে পানির কারখানা বন্ধ, ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করে পালাল মালিকপক্ষ

অর্থ উপদেষ্টা

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa