ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম এখন থেকে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার (১৯ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছেও এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের দাপ্তরিক কার্যক্রম গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রটির ঠিকানা— বাসা/হোল্ডিং নং-১, রোড-আদুর বাড়ি বাইলেন, গ্রাম-মধ্য বাড়েরা (বেপারী বাড়ি), ডাকঘর-আমলীতলা, উপজেলা-ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
শিক্ষক ও শিক্ষার্থীদের দোরগোড়ায় একাডেমিক ও প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত উল্লিখিত চার জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, চিঠি ইস্যুর তারিখ থেকে সংশ্লিষ্ট জেলার সব দাপ্তরিক কার্যক্রম আঞ্চলিক কেন্দ্র, ময়মনসিংহের সঙ্গে সংযুক্ত থেকে পরিচালনা করতে হবে।
আরও পড়ুনঃ
তবে কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান এ কার্যক্রম পরিচালনায় বিশেষ কোনো সীমাবদ্ধতার সম্মুখীন হলে, চিঠি জারির তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত আবেদন পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর বরাবর পাঠাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



