Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
বরিশাল বিভাগীয় সংবাদ

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

By Saiful Islamডিসেম্বর 31, 20202 Mins Read

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

Advertisement
জুমবাংলা ডেস্ক : বছরের শেষ বিকালে শীতের হালকা কুয়াশায় পশ্চিমাকাশে ডুবে গেছে সূর্য। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০২০ সাল। সফলতা-ব্যর্থতার হিসাব ভুলে সুন্দর আগামীর প্রত্যাশা সকলের। বিদায় বেদনার মাঝেই প্রভাতে নতুন সূর্য ওঠার প্রতীক্ষা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে ২০২১ সালকে স্বাগত জানাতে পালন করা হবে থার্টি ফার্স্ট নাইট। বছরের শেষ রাত উদযাপন উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে হাজার হাজার পর্যটক।

সাগরকন্যা কুয়াকাটায় শীতের হিমেল গোধুলী লগ্নে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানিয়েছেন পর্যটকরা। পর্যটকদের ভিড়ে মুখরিত কুয়াকাটা সৈকতসহ সকল দর্শনীয় স্থান। পর্যটকদের আতিথেয়তা দিতে ব্যস্ত পর্যটন ব্যবসায়ী আর টুরিস্ট পুলিশ।

প্রতিবছর শীতের আগমনে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। বিজয় দিবস, বড়দিন, ইংরেজী নববর্ষের ছুটির আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি সমুদ্রপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ বেলাভূমি। দর্শনীয় স্থান সহ পর্যটনমুখী ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানেগুলোতে পর্যটকদের উপচে পড়া ভীড়।

আবাসিক হোটেল খাঁন প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খাঁন বলেন, নতুন বছরকে সামনে রেখে আমাদের হোটেলের রুম বুকিংয়ে ছাড় দেয়া হয়েছে। আমাদের সবগুলো রুম বুকিং আছে।

অভিজাত হোটেল সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার ফয়সাল মাহমুদ চৌধুরী বলেন, আমাদের হোটেলের রিজার্ভেশনের ওপর ৫০% ছাড় রয়েছে। বেশিরভাগ রুমই অগ্রিম বুকিং ছিল। পাশাপাশি নতুন বছরকে সামনে রেখে বারবিকিউ পার্টির ব্যবস্থা রয়েছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমরা পর্যটক রাখছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মিজানুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের টহল অব্যাহত রয়েছে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্বদিকে গঙ্গামতি এবং পশ্চিম দিকে লেম্বুর বন পর্যন্ত আমাদের বাহিনী থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa