Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ!
ঢাকা বিভাগীয় সংবাদ

যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ!

By Saiful IslamJune 29, 20212 Mins Read

যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ!

Advertisement
জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডারকে মারধর করার অভিযোগ উঠেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ঘটনার বিবরণ দিয়ে স্মারকলিপি প্রদান করেছে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দেওয়া স্মারকলিপি অনুযায়ী জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বাসভবনে সোমবার বিকেলে এক গ্রাম্য সালিসের আয়োজন করা হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সালিসের এক পর্যায়ে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সোরহাবকে (৭০) কিল, ঘুষি ও কাঠের চেয়ার দিয়ে মারধর করেন।

যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ!
আহত বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম সোরহাব।

এতে মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।

হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সিংগাইর উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট অনেকেই ওই সালিসে উপস্থিত ছিলেন।

এসব বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, গ্রাম্য সালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে মারধর করেন। যা কোনভাবেই কাম্য নয়। এই ঘটনা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি কামনা করেন তিনি।

মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়েছেন। বিষয়টি মিমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়ে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa