Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাসপাতালের খাবার খেতে পারিনা, নিজেই বাইরে থেকে কিনে এনে খাই: বললেন করোনা রোগী
ঢাকা বিভাগীয় সংবাদ

হাসপাতালের খাবার খেতে পারিনা, নিজেই বাইরে থেকে কিনে এনে খাই: বললেন করোনা রোগী

By Saiful IslamJuly 8, 20213 Mins Read

হাসপাতালের খাবার খেতে পারিনা, নিজেই বাইরে থেকে কিনে এনে খাই: বললেন করোনা রোগী

Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি : ঠান্ডা, জ্বরে আক্রান্ত হয়ে করোনার টেষ্ট করালে পজেটিভ ধরা পড়ে মো: নাসির উদ্দিনের। পেশায় তিনি একজন সরকারী চাকুরীজীবি। তার নিজ বাড়ি চূয়াডাঙ্গা জেলাায়। কর্মসূত্রে মানিকগঞ্জ জেলায় থাকেন তিনি। করোনা পজিটিভ হওয়ার পর তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। ওষুধ পত্র থেকে শুরু করে খাবার হাসপাতাল থেকেই সরবরাহ করার কথা থাকলেও নাসির উদ্দিন বলেন, হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তা খাওয়া যায় না। মেনু অনুপাতে খাবার দেও্রয়া হয় না। আধা সিদ্ধ মুরগির মাংস দেওয়া হয়। পাঙ্গাস ছাড়া কোনো মাছ দেওয়া হয় না। এছাড়া সময়মত খাবার দেয়না। দুপুরের খাবার দেওয়া হয় বিকেলে। বাধ্য হয়ে নিজেই বাহিরে গিয়ে খাবার কিনে এনে খেতে হয়।

জানা যায়, মানিকগঞ্জে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত তিন দিনে জেলায় নতুন করে শনাক্ত হয়েছে দেড় শতাধিক ব্যক্তি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা বিভাগে মোট ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর আইসোলেশনে রয়েছে আরও ৩০ জন। হাসপাতালে ভর্তি রোগীরা সময়মত খাবার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে রোগীরা নিজেরাই বাহির থেকে খাবার কিনে আনছেন। এতে করোনা প্রতিরোধের পরিবর্তে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

নাসিরের পাশে থাকা আরো কয়েকজন রোগীর সাথে কথা বলতে গেলে তারাও একই ধরনের কথা বলেন। জেলার শিবালয় উপজেলার রিন্টু নামের আরেক করোনা রোগী বলেন, আজ ১৪ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, সেগুলো খেতে পারি না। আমার বোনের বাসা থেকে খাবার দিয়ে যায়, সেই খাবার খাই।

আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক রোগীর স্বজন অঞ্জনা বলেন, আমার স্বামীকে নিয়ে তিনদিন আগে হাসপাতালে এসেছি। হাসপাতাল থেকে যে খাবার দিয়েছে তার মান ভালোনা। এজন্য আত্মীয় বাড়ি থেকে খাবার দিয়ে যাচ্ছে। সেগুলোই খাচ্ছি।

হাসপাতালের খাবার রান্নার দায়িত্বে থাকা কয়েকজন নারীর সাথে কথা হলে তারা জানান, হাসপাতালের করোনা রোগীদের জন্য আলাদা কোন খাবারের ব্যবস্থা নেই। সাধারণ রোগীদের মতই করোনা রোগীদেরও সকালের নাস্তায় একটি করে রুটি, ডিম ও কলা দেওয়া হয়। রুটিন অনুযায়ী দুপুরে ভাতের সাথে ডাল ও এক পিছ করে মাছ অথবা মাংস দেওয়া হয়।

এ ব্যাপারে হাসপাতালের খাদ্য সরবরাহকারী ঠিকাদারের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ কাজী এ. কে. এম রাসেল বলেন, করোনা রোগীদের জন্য খাবারের জন্য আলাদা কোন বরাদ্দ আছে কিনা সেটা আমার জানা নেই। করোনা রোগীদের সাধারণ রোগীদের মত স্বাভাবিক খাবার দেওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদউল্লাহ বলেন, ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহ করতে হয়। তারা সব সময় সঠিকভাবে খাবার দেন না এটা সত্য। যারা হাসপাতালের খাবার খেতে পারেন না তারা বাইরে থেকে কিনে খান অথবা বাসা থেকে নিয়ে আসেন। তবে কোন করোনা রোগী যদি বাহিরে যান তাকে তো আমি হাসপাতালেই রাখবো না। তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, করোনা রোগীরা বাহিরে খাবার আনতে যাবেন কেন? প্রয়োজনে তিনি আমাদের বলবেন অথবা কাউকে দিয়ে খাবার আনাবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa