গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১২টায় জেলার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এসময় সদ্য নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অব্যাহত রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে শুধু মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই এবারে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়ম না হয় সে ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে। ৭৫ জন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে অধিকাংশ অতিদরিদ্র পরিবার থেকে এসেছে। এর মধ্যে ৬৪জন পুরুষ সদস্য ও ১১ জন নারী সদস্য নিয়োগ পেয়েছেন।

Advertisement

১৬ নভেম্বর থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লাইনে দাঁড়ায় জেলার ১২ উপজেলার ৩০০০ জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী। পরে শারীরিকভাবে যোগ্য ৪৯৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এরপর মৌখিক পরীক্ষায় ১৬৯ জন নির্বাচিত হয়। সে জায়গা থেকে ৭৫ জনকে চুড়ান্ত করা হয়েছে ।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইসরাত জাহান লুনা , অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ , অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (গাজীপুর ), সহকারী পুলিশ সুপার মূসা সহ বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.