Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা একরাতে ছয় স্বর্ণের দোকানে ডাকাতি, সিন্দুকগুলো ট্রাকে করে নিয়ে গেছে
ঢাকা বিভাগীয় সংবাদ

একরাতে ছয় স্বর্ণের দোকানে ডাকাতি, সিন্দুকগুলো ট্রাকে করে নিয়ে গেছে

By Shamim RezaApril 18, 20263 Mins Read

মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে ছয়টি স্বর্ণের ও একটি মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানগুলোর মালিকদের দাবি, প্রায় ৩৫ ভরি স্বর্ণ, এক হাজার ভরি রুপা ও নগদ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। পাশাপাশি একটি মুদি দোকানের পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি হয়।

Gold

Advertisement

শুক্রবার মধ্যরাতে হাউসদি বাজারে এ ঘটনা ঘটে। ওই সময় ডাকাতির ঘটনা দেখে ফেলায় মিজান মোল্লা নামে এক রাজমিস্ত্রিকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এতে আহত হয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার হাউসদি বাজারে সাপ্তাহিক বন্ধ ছিল। সেখানে কয়েক দিন ধরে কোনও পাহারাদার ছিলেন না। গভীর রাতে একটি ট্রাকে করে বাজারটিতে প্রবেশ করে মুখোশ পরা একদল ডাকাত। তারা বিদ্যুতের লাইন বন্ধ করে প্রথমে ‘নিউ প্রিয়াংকা জুয়েলার্স’ নামের একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর একই কায়দায় ‘শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স’, ‘নিউ নারায়ণ জুয়েলার্স’, ‘ভাগ্যশ্রী জুয়েলার্স’, ‘নিউ কনিকা জুয়েলার্স’ ও ‘মা লক্ষ্মী গহনালয়’-এর তালা ভেঙে ডাকাতি করা হয়। চারটি স্বর্ণের দোকানের সিন্দুকের তালা ভাঙতে পারলেও নিউ প্রিয়াংকা জুয়েলার্স ও ভাগ্যশ্রী জুয়েলার্সের সিন্দুক ট্রাকে তুলে নিয়ে গেছে ডাকাতরা। এ ছাড়া স্বর্ণের দোকানে পাশে থাকা জিয়া স্টোর মুদি দোকানের তালা ভেঙে সিগারেটসহ মালামাল লুট করে নেয় ডাকাত দলটি। ডাকাতির ঘটনাটি দেখে ফেলায় বাজারে কাজ করা হাউসদি এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি মিজান মোল্লাকে (৫৫) রশি দিয়ে বেঁধে মারধর করে ডাকাত দল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত দোকানিদের দেওয়া তথ্যমতে, গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা, বিদ্যুৎ মন্ডলের নিউ নারায়ণ জুয়েলার্স সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল, সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা ও এক লাখ টাকা, পরিমল মালোর নিউ প্রিয়াংকা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় এক কেজি রুপা ও ৯৫ হাজার টাকা, স্বদেব মন্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে এক ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা এবং ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকে প্রায় সাত ভরি রুপা নিয়ে যায় ডাকাতরা। এ ছাড়া পাশের জিয়া হাওলাদারের জিয়া স্টোর থেকে প্রায় পাঁচ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ লুট করা হয়েছে।

নিউ প্রিয়াংকা জুয়েলার্সের মালিক পরিমল মালো বলেন, ‌‘ভোরে খবর পেয়ে দোকানে এসে দেখি তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি সিন্দুকে থাকা স্বর্ণ ও রুপা ও নগদ টাকা কিছুই নেই। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকারের কাছে এর বিচার চাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি মিজান মোল্লা বলেন, ‘রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ৮-১০ জন লোক একটি পিকআপে করে আসে। আমি জিজ্ঞেস করলে তারা বলে গাড়িতে তেল শেষ হয়ে গেছে। পরে তারা আমাকে মারধর করে জিম্মি করে একপাশে নিয়ে যায়। এরপর দেখি তারা দোকানগুলোতে ডাকাতি করছে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

খবর পেয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখানে সাতটি দোকানে ডাকাতি হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী ডাকাত দল একটি মিনি ট্রাকে করে আসে। তারা স্বর্ণালঙ্কার, রুপা, নগদ অর্থ এবং মুদি দোকান থেকে পণ্য লুট করেছে। ইতোমধ্যে সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাটি তদন্ত করছে। একরাতে এতগুলো দোকানে ডাকাতি হওয়া উদ্বেগজনক বিষয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমরা কাজ করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa