Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home অপরাধ-দুর্নীতি প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার
অপরাধ-দুর্নীতি জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

By Saiful IslamMay 22, 2026, 7:07 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ে সরকারি কর্মকর্তাদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

Fake APS

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। বর্তমানে তিনি সাভারের জালেশ্বর রাঢীবাড়ি এলাকায় বসবাস করতেন।

শুক্রবার (২২ মে) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার সাভারের রাঢীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন সময়ে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে সরকারি কর্মকর্তাদের তদবির, বদলি ও নিয়োগের আশ্বাস দিয়ে প্রতারণা করতেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলেও তিনি অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন।

তিনি আরও জানান, গত ১৮ মে প্রতারক মামুন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর এপিএস-১ জানতে পেরে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মানিকগঞ্জের পুলিশ সুপারকে অবহিত করেন। পরে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ইংরেজিতে “PRESS” লেখা একটি জিপ গাড়ি, “বাংলাদেশ সুপ্রিম কোর্ট” সম্বলিত আইনজীবীর লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়। এ প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আগে থেকেই চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাবনার বেড়া থানা এবং রাজধানীর তেজগাঁও থানার দুটি মামলায় তার বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানার রায় হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার। তিনি বলেছেন, বিভিন্ন কর্মকর্তাকে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখালেও এখন পর্যন্ত কারও ক্ষেত্রে তিনি সফল হননি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website

Related Posts
নাসীরুদ্দীন

বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

May 22, 2026, 7:06 PM Asia/Dhaka
পুত্রবধূ

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী আটক

May 22, 2026, 7:02 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

May 22, 2026, 6:23 PM Asia/Dhaka
Latest News
নাসীরুদ্দীন

বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পুত্রবধূ

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী আটক

প্রধানমন্ত্রী

বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

বিক্ষোভ

পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp