Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ
টপ নিউজ

আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ

By ABM MannanOctober 3, 2022Updated:October 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ডা. মাহমুদা হাসান।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খায়রুল ইমাম, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. হোসনে আরা খাতুন, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরদার মো: রেজাউল ইসলাম প্রমূখ। এসময় মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ

Advertisement

ইন্টার্ন পিরিয়ডের নিয়ম-নীতি এবং লগ বুক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা-পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। এসময় তিনি বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল ব্যস্ততম একটি হাসপাতাল। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করাই আদ্-দ্বীনের লক্ষ্য। এখানে সবধরণের রোগী সেবা নিতে আসে। সকলকে সঠিকভাবে সেবা দিয়ে ভাল ডাক্তার হওয়ার পাশাপাশি ভাল মানুষ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন,“একাডেমিক পড়ালেখা শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশা জীবনে প্রবেশের মাধ্যমে তোমাদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।” তিনি আরও বলেন, “হাসপাতাল হলো ডাক্তারদের সেকেন্ড হোম। যারা হাসপাতালে যত বেশি সময় দিবে তারা তত বেশি শিখবে। সিনিয়র ডাক্তার ও নার্সদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে।” তিনি পেশা জীবনে সকলের সফলতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান বলেন, তোমরা দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে ইন্টার্ন ডাক্তার হিসেবে পেশা জীবনে প্রবেশ করেছো। এখনো তোমাদের স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন পূরণের তীরে এসেছো মাত্র। এই সময়টি তোমাদের শেখার সময়। তাই বিন্দুমাত্র অবহেলা না করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। ভালো ভাবে ইন্টার্ন শেষ করে আদ্-দ্বীনের মুখ উজ্জ্বল করবে।

উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (নবম ব্যাচ) ৫৬ জন শিক্ষার্থী এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে শপথ গ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Meta AI glasses

    Meta Glasses Start at $299 With Prescription-Compatible Styles

    August 11, 2026
    Google AI glasses

    Google Plans Gemini-Powered Intelligent Eyewear Launch This Fall

    August 11, 2026
    Ray-Ban Meta Japan

    Ray-Ban Meta Gen 2 and Oakley Meta Arrive in Japan With AI

    August 11, 2026

    Latest News

    Meta AI glasses

    Meta Glasses Start at $299 With Prescription-Compatible Styles

    Google AI glasses

    Google Plans Gemini-Powered Intelligent Eyewear Launch This Fall

    Ray-Ban Meta Japan

    Ray-Ban Meta Gen 2 and Oakley Meta Arrive in Japan With AI

    Google Pixel 11

    Google Pixel 11 Event Set for August 12 With Watch 5 Expected

    zay flowers

    Zay Flowers Contract Update Keeps Ravens Receiver Through 2027

    toxic movie

    Yash’s Toxic Gets August 26 Release Date After Delays

    motorola edge 70 neo

    Motorola Edge 70 Neo Appears in Android 17 Beta Evidence

    Rodrigo De Paul

    Rodrigo De Paul Pays Tribute to Messi’s Father After Goal

    Inter Miami

    Inter Miami vs Monterrey Ends in 2-1 Leagues Cup Loss

    Chelsea

    Johor Darul Ta’zim Holds Chelsea to 3-3 Preseason Draw

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa