Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Jobs চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি কিভাবে নেবেন: প্রশ্ন এবং উত্তর
Jobs মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি কিভাবে নেবেন: প্রশ্ন এবং উত্তর

By Yousuf Parvezসেপ্টেম্বর 14, 20244 Mins Read

যখন আপনি জানেন না চাকরির ইন্টারভিউয়ে কী জিজ্ঞাসা করা হবে, তখন তা নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। চাকরির বাজার যতই ভালো হোক না কেন একটি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া সব সময়ই কঠিন। অজানা প্রশ্ন নার্ভাসনেস তৈরি করতে পারে, যা ইন্টারভিউয়ে প্রার্থীর পারফরম্যান্সকে নষ্ট করে দিতে পারে। সহজ কিছু বিষয় মাথায় রেখে ইন্টারভিউ বোর্ডে নিজেকে সাধারণ থেকে আলাদা করে তোলা সম্ভব।

interview

Advertisement

প্রতিষ্ঠান সম্পর্কে জানুন
যেকোনো ইন্টারভিউ প্রক্রিয়ায় ভালো করার প্রথম ধাপ হলো আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটি সম্পর্কে রিসার্চ করা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সময় ব্যয় করা, তাদের মিশন সম্পর্কে জানা। তারা অগ্রাধিকার হিসেবে কোন বিষয়গুলোতে গুরুত্ব দেয়, সে-সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। আপনার নিজের সঙ্গে তাদের কাজগুলো কতটুকু মানানসই, বিশেষ করে তা জেনে নিন। এই ধারণাগুলো ইন্টারভিউয়ের সময় প্রতিষ্ঠানের প্রতি আপনার আগ্রহ দেখাতে সাহায্য করবে এবং সেই সঙ্গে আপনি যে সেক্টরে কাজ করতে চান, সেই বিষয়ে আপনাকে স্পষ্টতা দেবে।

মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন
মক ইন্টারভিউ আপনাকে আরও আত্মবিশ্বাসী করতে সাহায্য করবে। আপনি একজন পেশাদার প্রশিক্ষক নিয়োগ করতে পারেন কিংবা একজন বন্ধুর সাহায্য নিতে পারেন। তাদের সামনে নিজের সম্পর্কে বলুন, এতে ইন্টারভিউয়ে যখন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি সহজেই তার উত্তর দিতে পারবেন। তবে ইন্টারভিউয়ের সময় আপনার উত্তরগুলো যেন মুখস্থ মনে না হয়। মক ইন্টারভিউয়ের উত্তরগুলো না লিখে উচ্চ স্বরে বলার চেষ্টা করুন, যা আপনার পেশির স্মৃতি বিকাশে সহায়তা করবে।

সিভি প্রস্তুত রাখুন
ইন্টারভিউয়ের সময় হলে তা ফোন, ভিডিও বা সরাসরি হোক আপনার সিভি সঙ্গে রাখুন। যখন আপনি সরাসরি ইন্টারভিউ দিচ্ছেন, একাধিক সিভির কপি নিয়ে যাবেন যাতে ইন্টারভিউ বোর্ডে যতজন নিয়োগকর্তা রয়েছে, তাঁদের প্রত্যেকেই একটি করে কপি দিতে পারেন। যদি সিভি থেকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেহেতু সাক্ষাৎকার গ্রহণকারীরা ইতিমধ্যে আপনার সিভি পড়েছেন, তাই লাইন টু লাইন পড়বেন না। মনে রাখবেন আপনি যত বেশি অনুশীলন করবেন, এটি তত সহজ হবে।

প্রশ্ন সম্পর্কে ধারণা রাখুন
প্রতিটি ইন্টারভিউ ও নিয়োগকারীর প্রশ্ন আলাদা হলেও কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা প্রায় নিশ্চিত। প্রশ্নগুলো জানা সত্ত্বেও প্রার্থীরা প্রায়ই নার্ভাস হয়ে পড়েন এবং গুছিয়ে উত্তর দিতে পারেন না। পূর্বপ্রস্তুতির মাধ্যমে সহজে এগুলোর উত্তর দিয়ে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরতে পারেন।

  • ‘আপনার সম্পর্কে আমাকে বলুন’
    এ ক্ষেত্রে আপনার উত্তরটি দু-এক কথায় শেষ হওয়ার চেয়ে একটু লম্বা হওয়া উচিত এবং আপনার সিভিতে যা আছে তার বাইরে যেতে হবে। তবে ট্র্যাকে থাকুন। এ প্রশ্নটি আপনার গল্প হাইলাইট করার জন্য বোঝানো হয়েছে, কী আপনাকে অনুপ্রাণিত করে বা একটি বিশেষ অর্জন, যা আপনার সিভিতে অন্তর্ভুক্ত করার জায়গা হয়নি।
  • ‘কেন আপনি এই প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চান?’
    এখানে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার রিসার্চ কাজে দেবে। নিয়োগকারীরা প্রতিষ্ঠান সম্পর্কে আপনার জ্ঞান, আপনার উদ্দেশ্য বুঝতে এ প্রশ্নটি করে থাকেন। নিয়োগকর্তা সম্পর্কে আপনার পছন্দের নির্দিষ্ট কিছুর দিকে নির্দেশ করুন এবং কেন কাজ করতে চান, একটি ভিশন দেখানোর চেষ্টা করুন।
  • ‘কেন আপনি এ কাজের জন্য সেরা?’
    আপনার দক্ষতা একটি নির্দিষ্ট উপায়ে প্রদর্শন করার চেষ্টা করুন। আপনার অর্জনগুলো ব্যাখ্যা করতে ‘স্টার মেথড’ ব্যবহার করতে পারেন এবং কীভাবে সেগুলো এই প্রতিষ্ঠানের জন্য এবং আপনার কাঙ্ক্ষিত পোস্টের সুফল বয়ে আনবে, তা তুলে ধরতে চেষ্টা করুন।

শক্তি ও দুর্বলতা আগেই নোট করে ফেলুন
ইন্টারভিউয়ে আপনাকে আপনার শক্তি ও দুর্বলতা শেয়ার করতে বলা হয়ে থাকে। আপনি কীভাবে এর উত্তর দেবেন তা আপনার ওপর নির্ভর করে। জব প্রোফাইল ভালো করে পড়ুন এবং মানানসই শক্তিগুলো হাইলাইট করুন। যেমন যদি কাজটি প্রজেক্ট ম্যানেজারের হয়, তাহলে সৃজনশীল দক্ষতার চেয়ে বেশি আপনার সাংগঠনিক শক্তি, ডেডলাইনের আগে কাজ আদায়ের দক্ষতার ওপর জোর দিন।এবং যখন দুর্বলতা সম্পর্কে প্রশ্ন আসে, সৎ হন। আপনি কীভাবে দুর্বলতাগুলোর ওপর কাজ করছেন, তা বলতে ভুলবেন না।

ধন্যবাদ জানাতে ভুলবেন না
২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ধন্যবাদ জানিয়ে একটি ফলোআপ ই-মেইল লিখে ফেলুন। ঠিকানা জিজ্ঞাসা করতে ভয় পাবেন না, যেখানে আপনি একটি হাতে লেখা নোট পাঠাতে পারেন।

60+ Most Common Interview Question and Answers | The Muse

আপনি ই-মেইল বা স্নেল মেল পাঠান না কেন, আপনার কথোপকথনের অন্তত একটি নির্দিষ্ট রেফারেন্স অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। এটি আগ্রহ ও মনোযোগিতা দেখায় এবং আপনাকে চাকরির প্রস্তাব দেওয়ার জন্য নিয়োগকারী ম্যানেজারের স্মৃতিকে জাগ্রত করতে পারে এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa