Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের
Bangladesh breaking news ক্যাম্পাস শিক্ষা

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

By Tarek HasanJune 23, 20262 Mins Read

সোয়াদ সাদমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি)-এর মহাপরিচালক পদে সশস্ত্র বাহিনীর একজন সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (AMSCU)। সংগঠনটির দাবি, একটি বিশেষায়িত বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্ব অবশ্যই গবেষণায় দক্ষ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির হাতে থাকা উচিত।

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

২৩ জুন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চট্টগ্রাম চ্যাপ্টারের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, সরকারের এ সিদ্ধান্ত গবেষণা প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সামুদ্রিক গবেষণা ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকেন অভিজ্ঞ বিজ্ঞানী, শিক্ষাবিদ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করা বিশেষজ্ঞরা। অথচ বাংলাদেশে সেই ধারার বাইরে গিয়ে আবারও একজন সামরিক সদস্যকে বোরির শীর্ষ পদে বসানো হয়েছে, যা হতাশাজনক।

Advertisement

সংগঠনটি আরও দাবি করে, অতীতেও একই পদে একজন সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময়ও তারা প্রতিবাদ জানিয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, ওই নিয়োগের ফলে প্রতিষ্ঠানে অযোগ্যতা ও অনিয়মের কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং শেষ পর্যন্ত সরকার তাকে প্রত্যাহার করতে বাধ্য হয়। সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান সিদ্ধান্ত নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল—রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্যতা, পেশাদারিত্ব ও মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বোরির মতো একটি গবেষণা প্রতিষ্ঠানে পুনরায় সামরিক সদস্য নিয়োগ সেই প্রত্যাশার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে সংগঠনটি।

আরও পড়ুনঃ

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

তবে সংগঠনটি স্পষ্ট করে বলেছে, তাদের অবস্থান কোনো ব্যক্তি বা বাহিনীর বিরুদ্ধে নয়; বরং গবেষণাভিত্তিক একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে গবেষণা-অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পক্ষে। তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বর্তমান নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যোগ্য গবেষককে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa