Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট
Bangladesh breaking news ক্যাম্পাস শিক্ষা

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

By Tarek HasanFebruary 2, 20262 Mins Read

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে (হামদর্দ নগর, গজারিয়া, মন্সিগঞ্জ) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন।

হামদর্দ বিশ্ববিদ্যালয়

Advertisement

প্রতিষ্ঠানের শিক্ষা ও অগ্রযাত্রার ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মাহেন্দ্রক্ষণে বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১,৭৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়।

একইসাথে কৃতিশিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়, যা উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এই আনন্দঘন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন: ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ভাইস- চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম, পিএইচডি।

হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে (1st Convocation) বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাগত নেতৃত্বে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক কামরুন নাহার হারুন-কে প্রদান করা হয়েছে Founder’s Gold Medal। ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ও প্রফেশনাল লিডারশিপে অসামান্য অবদানের জন্য হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের সিনিয়র পরিচালকমার্কেটিং এন্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হরুন Industry Impact and Professional Leadership Award লাভ করেন। শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, কামরুন নাহার হারুনকে এ মেডেল পরিয়ে দেন।

আরও পড়ুনঃ

সোনার দাম: ঘন ঘন ওঠানামায় অস্থির দেশের বাজার

প্রথম সমাবর্তনের এই আয়োজনের মধ্য দিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শুধু শিক্ষার্থীদের সাফল্যকেই উদযাপন করছে না, বরং দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশসেবায় মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্বকেও নতুন করে তুলে ধরছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa