Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস ইবিতে ছাত্রী নির্যতন:তদন্ত কমিটির মুখামুখি ভুক্তভোগী শিক্ষার্থী
অপরাধ-দুর্নীতি ক্যাম্পাস

ইবিতে ছাত্রী নির্যতন:তদন্ত কমিটির মুখামুখি ভুক্তভোগী শিক্ষার্থী

By ABM Mannanফেব্রুয়ারি 19, 2023Updated:ফেব্রুয়ারি 19, 20232 Mins Read

ইবিতে ছাত্রী নির্যাতন

Advertisement
নাজিম হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে বিবস্ত্র করে ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও প্রশাসনের দুটি তদন্ত কমিটি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট রুমে ভুক্তভোগী ফুলপরী খাতুন তদন্ত কমিটির নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়।

প্রথমে আবাসিক হলের তদন্ত কমিটি বেলা সাড়ে ১২ টায় প্রভোস্ট অফিসে ভুক্তভোগী শিক্ষার্থীর জিজ্ঞাসাবাদ শুরু করে এবং বিকাল ২ টায় শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটিও ভুক্তভোগী সেই ছাত্রীর সাথে একই রুমে জিজ্ঞাসাবাদ করে। দুইটি তদন্ত কমিটি পৃথকভাবে প্রায় ৫ ঘন্টা কথা বলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আমরা প্রথম দিনের তদন্ত সম্পন্ন করেছি। একদিনে আমরা প্রচুর তথ্য সংগ্রহ করেছি। তদন্ত স্বার্থে বিভিন্ন স্থানে কয়েকটি চিঠি প্রেরণ করেছি। বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিয়ে কারো বিরুদ্ধে যে কোন উন্মুক্ত তথ্য সংগ্রহের জন্য আহ্বান করেছি। আমরা আশা করি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পারবো।

তিনি আরো বলেন, আমরা সরেজমিনে ফুলপরীর নির্যাতনের ঘটনা শুনেছি। সোমবার (২০ ফেব্রুয়ারি) অভিযুক্ত সানজিদা চৌধুরি অন্তরা ও অন্যদের সরেজমিনে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য সংগ্রহ করবো। এছাড়া যথাসময়ে তদন্ত শেষ করে অপরাধীদেরকে সনাক্ত করতে পারব বলে আশা করছি।

এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী খাতুন বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর থেকে আমি সম্পূর্ণ নিরাপদ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত কমিটি আমার ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বর্ণনা প্রায় চার পাতা লিখিত আকারে নিয়েছে।তারা হলের গণরুম যেখানে আমাকে নির্যাতন হয়েছে তা তাঁরা ঘুরে দেখেছে। আমি প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে তদন্ত সম্পন্ন করবে এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ জানান, দেশরত্ন শেখ হাসিনা হলে বিশ্ববিদ্যালয়ের দুইটি তদন্ত কমিটির সাথে ভুক্তভোগী শিক্ষার্থীর কথা হয়েছে। তদন্ত কমিটি তাঁদের কাজ করছে। আমি তার অভিভাবকদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তার বিষয়ে আমি তাঁর পরিবারকে আশ্বস্ত করেছি।

প্রসঙ্গত, গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তাঁর অনুসারীরা রাতে টানা চার ঘন্টা নির্যাতন চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুলপরী নামে এক নবীন শিক্ষার্থীকে। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan

    Related Posts
    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    জুন 9, 2026
    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    জুন 7, 2026
    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    জুন 6, 2026
    Latest News
    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    ছাত্রী

    পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

    শিশু

    নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

    গ্রেপ্তার

    ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পুলিশ

    বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa