Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুর বারের সাবেক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুর বারের সাবেক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা

By rskaligonjnewsMay 15, 2024Updated:May 15, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পাঁচ আইনজীবী নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

Advertisement

বুধবার (১৫ মে) বার কাউন্সিলের নির্দেশে সমিতির অফিস সহকারী মো. সোহাগ গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।

বিবাদীরা হলেন- বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এ ছাড়া অর্থ আত্মসাতে তাদের সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক কল্পনা আক্তারকেও বিবাদী করা হয়।

আইনজীবী মো. মাহবুবুর রহমান বলেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সাধারণ সদস্যদের ভোটে এক বছর মেয়াদে কমিটি গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ৩ মার্চ সাবেক কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু তারা পরবর্তী কমিটি গঠনের জন্য যথা সময়ে নির্বাচনের আয়োজন করতে পারেননি। এ ছাড়াও সাবেক ওই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং সমিতির কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। পরে সাংবিধানিক সংকট নিরসনে সকলের ঐকমত্যের ভিত্তিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সভাপতিদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক হলেন বারের সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজ উদ্দিন মিয়া এবং সদস্য সচিব বারের সাবেক সভাপতি ও গাজীপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন। কমিটির আন্যান্য সদস্যরা সকলেই বারের সাবেক সভাপতি।

এডহক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এডহক কমিটি তদন্ত করে সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সমিতির ফান্ড থেকে ১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের সত্যতা পায়। ফলে বার কাউন্সেলের সিদ্ধান্ত মোতাবেক সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং তাদের সহযোগী হিসেবে লাইব্রেরি ও মহিলা বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়।

তিনি আরও বলেন, এর আগে ওই তিনজনকে সমিতির সদস্য থেকেও বহিষ্কার করা হয়েছিল।

কালীগঞ্জের পথে-ঘাটে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া-জারুল-সোনালু ফুল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

July 18, 2026
চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

July 18, 2026
Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

July 18, 2026

Latest News

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa