Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি পাবনায় এক নেতার বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ
অপরাধ-দুর্নীতি রাজশাহী

পাবনায় এক নেতার বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

By ABM Mannanমার্চ 30, 20232 Mins Read

Advertisement
শাহীন রহমান, পাবনা: আধিপত্য বিস্তার নিয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ফেরদৌস আলম ফিরোজ নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে বেশ কয়েকটি মোটরসাইকেল রেখে পালিয়ে যান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিরা। পরে পুলিশ গিয়ে মোটরসাইকেল উদ্ধার করে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে গণমাধ্যমের কাছে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম। এর আগে গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে চরতারাপুরের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতা ফেরদৌস আলম ফিরোজ খান চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের বকুল খানের ছেলে। তিনি পার্শ্ববর্তী সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বাড়ি সদর উপজেলায় হলেও ফিরোজ সুজানগরের প্রভাবশালী নেতা হওয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তিনি। এছাড়া চরতারাপুরের বালিয়াডাঙ্গী ও দিঘী গোহাইলবাড়িসহ কয়েকটি বালুমহালের নিয়ন্ত্রণ করেন তিনি। এতে বাধা দিলে মাঝেমধ্যে এলাকাবাসীদের বাড়িঘরে হামলা এবং নানা হুমকি-ধামকি দেন।

এসব বিরোধ এবং সর্বশেষ তারাবির নামাজ পড়া নিয়ে দ্ব›েদ্বর জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে প্রায় অর্ধশত সহযোগি নিয়ে ১৫-২০টি মোটরসাইকেলযোগে শুকচর গ্রামের শামসুল প্রামানিকের বাড়িতে হামলা করেন আ’লীগ নেতা ফেরদৌস আলম ফিরোজ।

ভুক্তভোগী শামসুল প্রামানিক জানান, কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা ও ভাংচুর শুরু করেন। ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত কয়েকজনকে টেনে হিচড়ে বের করে মারধর করেন। এসময় বাড়ির নারী সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এক পর্যায়ে ৭টি মোটসাইকেল ফেলে রেখেই পালিয়ে যান ফেরদৌস আলম ফিরোজ ও তার সহযোগিরা। স্থানীয়রা আহত কয়েকজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের ভর্তি করেন। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ মোটসাইকেলগুলো জব্দ করেন।

তবে ঘটনা স্বীকার করলেও নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত নেতা ফেরদৌস আলম ফিরোজ খান। তিনি বলেন, ‘তারাবির নামাজে ছেলেপেলেদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। পরে এটা নিয়ে তাদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আমি সেই ঘটনা শুনে গিয়েছিলাম। কিন্তু এখানে বালুমহাল নিয়ে কোনও ঘটনা ঘটেনি।’

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘তারাবির নামাজ পড়া নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়েছিল। একপক্ষ মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। পরে পুলিশ গিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan

    Related Posts
    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    জুন 13, 2026
    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    জুন 11, 2026
    প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

    জুন 10, 2026
    Latest News
    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

    Natore

    হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    ছাত্রী

    পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

    শিশু

    নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa