Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইউএনও’র খাদ্যসামগ্রী পেয়ে কাঁদলেন বৃদ্ধা আমেনা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ইউএনও’র খাদ্যসামগ্রী পেয়ে কাঁদলেন বৃদ্ধা আমেনা

By rskaligonjnewsApril 3, 20202 Mins Read

ইউএনও’র খাদ্যসামগ্রী পেয়ে কাঁদলেন বৃদ্ধা আমেনা

Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের একটি গ্রাম ভাদার্ত্তী দক্ষিণপাড়া। গ্রামটিতে নানা পেশার শ্রমজীবি মানুষের বসবাস হলেও দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করা শ্রমিকের সংখ্যাই বেশি। এদের মধ্যে রিকসা চালক, ইজিবাইক চালক, রাজমিস্ত্রী সহযোগী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক উল্লেখযোগ্য। করোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে ওই গ্রামের বেশিরভাগ কর্মজীবি মানুষগুলো।

তাই শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক তার গাড়িতে করে নিয়ে গেলেন খাদ্যসামগ্রী। আর সেই খাদ্যসামগ্রী ইউএনও ওই গ্রামের ঘরে ঘরে হেঁটে হেঁটে ১০টি পরিবারের প্রত্যেককে দিলেন ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু।

ইউএনও’র দেয়া খাদ্যসামগ্রী পেয়ে অঝরে কাঁদলেন ওই গ্রামের আব্দুল বুইদ্দার স্ত্রী আমেনা বেগম (৭০)। তিনি বলেন, ঘরে চাল-ডাল কিছুই নেই। আমার স্বামীও কর্মহীন। তাছাড়া স্বামীর বয়সও হয়েছে। ছেলে সন্তান থেকেও নাই। এই চাল-ডাল দিয়ে রাতেই রান্না করে পেট ভরে খাবো। আর ইউএনও স্যারের জন্য দোয়া করব। মানুষের খারাপ সময় যে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তিনিই তো প্রকৃত মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা ইউএনও অফিসের সোহেল রানা, মিঠুন দাস, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে ইউএনও মো. শিবলী সাদিক বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুণ। সময় মতো আমরাই আপনার খাদ্যসামগ্রী পৌঁছে দেব।

কতদিন চলবে খাদ্যসামগ্রী বিতরণ? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, পঞ্চম দিনের মতো চলছে খাদ্যসামগ্রী বিতরণ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমজীবি মানুষ যতদিন ঘরে থাকবে খাদ্যসামগ্রী বিতরণ চলবে ততদিন। এটি একটি চলমান প্রক্রিয়া। যে খাবার দিলাম তা দিয়ে ১০ দিন চলবে। আমরা ১০ দিন পর আবার আসব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa