Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ইবি ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নবীন ছাত্রীকে বিবস্ত্র করার অভিযোগ
অপরাধ-দুর্নীতি ক্যাম্পাস

ইবি ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নবীন ছাত্রীকে বিবস্ত্র করার অভিযোগ

By ABM MannanFebruary 15, 20232 Mins Read

ইসলামি বিশ্ববিদ্যালয়

Advertisement
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার বিরুদ্ধে নবীন ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর এ অভিযোগ করেন এক ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ও ১২ তারিখে দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী এবং পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে ৭-৮ জন চরম মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতন করেন। পরে বিবস্ত্র করে এসবে ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরের দিন গতকাল সোমবার খুব সকালে জীবন বাঁচাতে ভুক্তভোগী হল থেকে পালিয়ে গ্রামের বাড়ি পাবনাতে চলে যান। তারপর সকালে তাকে হলে না পেয়ে ছাত্রলীগনেত্রী অন্তরাসহ অন্যরা একাধিকবার ফোন দেন। তবে ভয়ে কারও ফোনই রিসিভ করেনি ভুক্তভোগী।পরে তিনি বাসায় গিয়ে পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি এলাকার পরিচিত এক আপুর রুমে গেস্ট হিসেবে উঠেছেন। পরে তাবাসসুম তাঁকে তাঁর রুমে এসে দেখা করতে বলেন। কিন্তু ওই শিক্ষার্থী তাঁর রুমে সময়মতো যাননি। এরপরই নেমে আসে ওই শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতন।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা গ্ণমাধ্যমকে বলেন, ‘অভিযোগের কোনো সত্যতা নেই। ওই মেয়ে মিথ্যা বলছে। হয়তো একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টির খোঁজখবর নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রথম বর্ষের এক মেয়ে কিছু সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছিল কিছু ছাত্রী। পরে আমি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মিলে বিষয়টি মিটমাট করে দিই। কিন্তু পরে তার সঙ্গে কী হয়েছে এ বিষয়ে কেউ কিছু জানায়নি।’

ড. শামসুল আলম আরও বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আমরা হল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘বিষয়টি জেনেছি। উভয়পক্ষের কথা শুনে বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    June 13, 2026
    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    June 11, 2026
    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    June 10, 2026

    Latest News

    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    ছাত্রী

    পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

    শিশু

    নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

    গ্রেপ্তার

    ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa