Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস দোকান থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ধরা ঢাবি কর্মচারী
অপরাধ-দুর্নীতি ক্যাম্পাস

দোকান থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ধরা ঢাবি কর্মচারী

By Saumya SarakarFebruary 18, 20242 Mins Read

দোকান থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ধরা ঢাবি কর্মচারী

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদাবাজির সময় এক কর্মচারী হাতেনাতে ধরা পড়েছেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নিরাপত্তাকর্মী নুর আলম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাকিম চত্বরে চাঁদা নেওয়ার সময় একদল শিক্ষার্থীর তাকে ধরে ফেলেন।

এ সময় তিনি ভ্রাম্যমাণ দোকানি আরিফের কাছ থেকে স্থানের চাঁদা বাবদ ২০০ টাকা নিচ্ছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর ভাষ্য, হাকিম চত্বরের রাস্তার পাশে অবৈধভাবে আচারের দোকান দিয়েছেন আরিফ। এ স্থানের চাঁদা বাবদ প্রতিদিন নুর আলমকে টাকা দেন তিনি।

শনিবারের চাঁদা হিসেবে নুর আলমকে ২০০ টাকা দেন আরিফ। তবে আরও বেশি টাকার দাবি করেন তিনি। এ নিয়ে দুজনের তর্কের সময় শিক্ষার্থীরা তাদের ধরে ফেলেন। এ সময় নুর আলমের হাতে আরিফের দেওয়া দু’টি ১০০ টাকার নোট ছিল বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

এ বিষয়ে নুর আলম বলেন, ‘আমি টাকা নিইনি। উনি নিজ থেকে আমাকে চা-নাস্তা খাওয়ার জন্য টাকা দিয়েছেন। উনি টাকা দিলে আমার কী করার আছে।’

সরেজমিনে দেখা যায়, হাকিম চত্বরে আরিফের পাশাপাশি ওজন মাপার যন্ত্র, ফুচকা ও ফুলের দোকান নিয়ে কয়েকজন বসেছেন। বিশ্ববিদ্যালয়ে এভাবে ভ্রাম্যমাণ দোকান বসার কোনো অনুমতি নেই।

ফুলের দোকান দিয়ে রাস্তার পাশে বসেছিলেন সমতাজ বেগম। কার থেকে অনুমতি নিয়ে দোকান বসানো হয়েছে জানতে চাইলে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ এক নেতার নাম বলেন। এ বিষয়ে শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘তার বিষয়টি জানা নেই। ওই নারী মিথ্যা কথা বলছে।’

সৈকতের সঙ্গে যোগাযোগের পর সুর পাল্টান সমতাজ। এ সময় কোকড়া চুলের একজনের কথা বলেন তিনি। তবে তার নাম বা পরিচয় দিতে পারেননি।

পাশেই ওজন মাপার যন্ত্র নিয়ে বসেছিলেন মোস্তফা। তারও এখানে বসার কোনো অনুমতি নেই। তবে চাঁদা দিয়ে নিয়মিতই এখানে বসেন বলে জানান তিনি।

জানতে চাইলে গ্রন্থাগারিক অধ্যাপক নাসিরউদ্দীন মুন্সী বলেন, ‘আমি গ্রন্থাগারে এসেছি। যে অভিযোগ উঠেছে বিষয়টি দেখছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। টিএসসিতে অবৈধ দোকানগুলোর পেছনে পায়রা চত্বরের নিরাপত্তাকর্মীদের হাত থাকতে পারে।’

/ দ্যা ডেইলি ক্যাম্পাস

২৫ হাজার টাকা বাকি ছাত্রলীগ নেতার, পাঁচ হাজারে সমঝোতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa