Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব্লেডের আঘাত
অপরাধ-দুর্নীতি ক্যাম্পাস

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব্লেডের আঘাত

By ABM MannanFebruary 26, 20232 Mins Read

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ব্লেডের আঘাত

Advertisement

হাবিপ্রবি প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের ২২তম ব্যাচের এক শিক্ষার্থী ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেছে স্থানীয় কিছু বখাটে।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসার পথে সিনিয়র ভেবে অজ্ঞাত বখাটে ওই ছেলেকে সালাম দেয় ঐ শিক্ষার্থী। পথিমধ্যে কিছুক্ষণ কথাও হয় তাদের মাঝে। এরপর থেকেই উত্যক্ত করতে থাকে ওই বখাটে এবং মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় ফোন কেড়ে নেয়। তবে কিছুক্ষণ পরে সেটি ফেরতও দিয়ে দেয় ওই ছেলে। ভয়ভীতি দেখানোর পরেও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় (২৫ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন মহাবলীপুরে অবস্থিত তালুকদার বাড়ি মেসের সামনে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে একা পেয়ে আবারও উত্যক্ত করে। এ সময় বখাটে ছেলেদের মধ্যে একজন তাঁর হাতে ব্লেডের আঘাত করে এবং পরবর্তীতে আরো ক্ষতি করার হুমকি দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি বন্ধুদের মধ্যে ছড়ালে তারা এগিয়ে যায় এবং তাঁদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে চলে যায়। ক্যাম্পাস জুড়ে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহকারী প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বিষয়টি খতিয়ে দেখতে মহাবলীপুর তালুকদার বাড়ি মেসে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি’না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অভিযুক্ত ছেলেরা বিশ্বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তরা যদি বিশ্ববিদ্যালয় বহিরাগত হয়ে থাকে তবে পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    June 13, 2026
    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    June 11, 2026
    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    June 10, 2026

    Latest News

    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

    ছাত্রী

    পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

    শিশু

    নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

    গ্রেপ্তার

    ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa