Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারত থেকে নেমে আসা দূষিত পানি পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

ভারত থেকে নেমে আসা দূষিত পানি পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

By Saiful IslamOctober 1, 20202 Mins Read

ভারত থেকে নেমে আসা দূষিত পানি পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে কালন্দি খাল দিয়ে নেমে আসা দূষিত কালো পানি পরিদর্শন করেছে পরিবেশ অধিদফতরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) স্থাপন সম্পর্কিত বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে পরিবেশ সদর দফতরের যুগ্ম সচিব ও পরিচালক ড. ফাহমিদা খানমের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার দুপুরে আখাউড়ায় ভারত থেকে নেমে আসা বর্জ্যমিশ্রিত দূষিত কালো পানি পরিদর্শন করে। এ সময় তারা পানি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করে।

জানা গেছে, বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ময়লা-আবর্জনা ও রাসয়নিক পদার্থ মিশ্রিত কালো পানি আসার কারণে ক্রমশ হুমকির মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খাল-বিল, নদীসহ উপজেলার পরিবেশ ও জীববৈচিত্র্য। রাসায়নিক পদার্থ মিশ্রিত এ পানির গন্ধে যুগ যুগ ধরে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তঘেঁষা অন্তত ১০-১৫টি গ্রামের হাজার হাজার মানুষ। বর্ষাকালে বৃষ্টির মৌসুমে দুর্গন্ধযুক্ত এ কালো পানি ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগ বেড়ে যায় মানুষের।

বিষাক্ত এ পানি বন্ধের ব্যাপারে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও কার্যত কিছুই হচ্ছে না। রাসায়নিক মিশ্রিত এ পানি ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) মাধ্যমে পরিশোধন করে ছাড়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠ পরিদর্শন আর বৈঠক পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে বলে ভুক্তভোগী গ্রামবাসীর অভিযোগ।

স্থানীয়রা জানান, আগরতলা শহরের একাধিক হাসপাতাল, ডাইং কারখানা, চামড়া কারখানা, মেলামাইন কারখানা ও বাসাবাড়ির স্যুয়ারেজ লাইনসহ বিভিন্ন বর্জ্যযুক্ত বিষাক্ত পানি কোনো প্রকার পরিশোধন ছাড়াই আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকছে বিষাক্ত কালো পানি।

বাসিন্দারা বলেন, বিষাক্ত কালো পানির প্রভাবে তারা অনেকেই নানা ধরনের রোগে ভুগছেন। কৃষকরা মাঠে কাজ করতে যান; পানির সংস্পর্শে গেলেই চর্ম ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন কৃষকরা।

স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, ব্যবসায়ী আক্তার হোসেনসহ একাধিক ব্যবসায়ী নেতা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ কালো পানির সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই কালন্দি খালের পানি সংগ্রহ ও পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ সদর দফতরের যুগ্ম সচিব ও পরিচালক ড. ফাহমিদা খানম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ সদর দফতরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) সৈয়দ নাজমুল আহসান, পরিবেশ অধিদফতরের পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) মোয়াজ্জম হোসাইন প্রমুখ। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa