বগুড়ায় ৩০০টি ইয়াবাসহ এক কর্মরত ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ

Advertisement

আটক ব্যক্তিরা হলেন—জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান (৩২) এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

তিনি জানান, ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটক দুইজনের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.