স্পোর্টস ডেস্ক : সম্প্রতি স্যোশাল মিডিয়া ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে আয়াতুল কুরসির ফজিলত তুলে ধরেছেন মেহেদী হাসান মিরাজ।

Advertisement
এবার তিনি ফেসবুকে তার ভক্ত-সমর্থকদের সঙ্গেও আল কোরআনের সবচেয়ে বড় আয়াত ‘আয়াতূল কুরসী’র ফজিলত তুলে ধরেছেন। দুটি ছবি পোস্ট করেন তিনি। যার একটিতে দেখা যায়, বাংলা উচ্চারণসহ আরবিতে লেখা আয়াতুল কুরসি। আরেকটি ছবিতে আয়াতুল কুরসির পাঁচটি ফজিলত।ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক আমিন।’
আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াত। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ও বড় আয়াত। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করা।ইসলামিক বিশ্বে এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয় এবং আমল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



