Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম ইজরাইলে দেখা মিলেছে ‘সিংকহোল’, কোরআন-হাদিসের দৃষ্টিতে সিংকহোল
ইসলাম ধর্ম

ইজরাইলে দেখা মিলেছে ‘সিংকহোল’, কোরআন-হাদিসের দৃষ্টিতে সিংকহোল

By iNews Deskজুন 18, 2021Updated:জুন 18, 20214 Mins Read

সিংকহোল

Advertisement

মুফতি মুহাম্মদ মর্তুজা: কিছুদিন আগে ইজরাইলে দেখা মিলেছে ‘সিংকহোলের’। জেরুজালেমের ঘনবসতিপূর্ণ একটি এলাকার অংশ হঠাৎ দেবে যায়। এতে কেউ হতাহত না হলেও এর প্রভাবে সৃষ্ট রহস্যজনক দানবীয় গর্তে পড়েছে বেশ কিছু গাড়ি।

হঠাৎ দানবীয় গর্ত তৈরির ঘটনা বিশ্বে নতুন নয়। এর আগে মেক্সিকোর একটি আবাদি জমিতেও ১৫০ ফুট প্রশস্ত ও ৫০ ফুট গভীর গর্ত তৈরি হয়। এটি নিয়ে এখনো গবেষণা চলছে।

কেন এমন হচ্ছে পৃথিবীতে? বিজ্ঞানীরা বলছেন, ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে ঘটছে এমন বিপর্যয়।

হাজার বছর আগেও পৃথিবীর বুকে এমন ঘটনা ঘটেছে, যা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। শুধু তা-ই নয়, পবিত্র কোরআন-হাদিসে শেষ যুগে এমন ঘটনা বেড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও রয়েছে। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনার কারণের কথাও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমরা কারুনকে তার প্রাসাদসহ ভূগর্ভে প্রোথিত করলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না।’ (সুরা আল কাসাস, আয়াত : ৮১)

অর্থাৎ কারুনকে তার অহংকারের ফলে প্রাসাদ ও সম্পদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম। বিষয়টি মহান আল্লাহ নিজেই তাঁর পবিত্র কালামে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ‘কারুন ছিল মুসার সমপ্রদায়ভুক্ত। কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি (আল্লাহ) তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার, যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার জাতি তাকে বলেছিল, দম্ভ কোরো না। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না।’ (সুরা : কাসাস, আয়াত : ৭৬)

কিন্তু সে তার দাম্ভিকতা ছাড়তে পারেনি। সে নিজেকে অপরিহার্য ভাবতে শুরু করেছিল, নিজেকে ভাবতে শুরু করেছিল অদম্য ও অসীম ক্ষমতাবান, যার পরিণতিতে মহান আল্লাহ তাকে তার সম্পদসহ ধসিয়ে দিয়েছেন।

পবিত্র কোরআনের এ আয়াত দ্বারা বোঝা যায় যে ভূমি ধস বা হঠাৎ দানবীয় গর্ত তৈরি হওয়ার কারণ মানুষের নাফরমানি, অহংকার প্রভৃতি। অহংকারের কারণে শুধু কারুনের এই পরিণতি হয়নি; বরং দুনিয়াবাসীকে সতর্ক করার জন্য মহান আল্লাহ এমন আরো ঘটনা ঘটিয়েছেন। হাদিসে শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জনৈক লোক তার দুটি চাদর পরিধান করে অহংকারের সঙ্গে চলাফেরা করছিল। আপন ব্যক্তিত্বকে সে ভালো মনে করছিল। অকস্মাৎ আল্লাহ তাকে জমিনে ধসে দিলেন। কিয়ামত অবধি সে মাটির জমিনে ধসতে থাকবে। (মুসলিম, হাদিস : ৫৩৬০)

নাউজুবিল্লাহ! এসব ঘটনার দ্বারা মহান আল্লাহ তাঁর বান্দাদের শিক্ষা দিয়েছেন যে তোমরা যা কিছু নিয়ে অহংকার করো, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করো, অন্যের ওপর জুলুম করো, তার কিছুই তোমাদের কোনো কাজে আসবে না। তোমরা নিজেদের শক্ত অবস্থানের গরিমায় দম্ভ দেখাও; কিন্তু মহান আল্লাহ যখন পাকড়াও করবেন, তখন তোমাদের পায়ের তলার সেই শক্ত মাটিও তোমাদের সঙ্গ দেবে না।

হাদিস শরিফে এ ধরনের দানবীয় গর্ত তৈরি হওয়ার আরো কিছু কারণ উল্লেখ করা হয়েছে। ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ভূমিধস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণস্বরূপ আজাব এ উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল (সা.), কখন এসব আজাব সংঘটিত হবে? তিনি বলেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানে সয়লাব হবে। (তিরমিজি, হাদিস : ২২১২)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু মালিক আল-আশআরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের কতক লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে। (তাদের পাপাসক্ত অবস্থায়) তাদের সামনে বাদ্যবাজনা চলবে এবং গায়িকা নারীরা গীত পরিবেশন করবে। আল্লাহ তাআলা এদের মাটির নিচে ধসিয়ে দেবেন এবং তাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করবেন। (ইবনে মাজাহ, হাদিস : ৪০২০)

উল্লিখিত হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে গায়িকা, বাদ্যযন্ত্রের বিস্তৃতি ও মদ্যপান যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন পৃথিবীতে সিংকহোল বা দানবীয় গর্ত তৈরি হওয়ার মতো বিপর্যয় বেড়ে যাবে।

আবার আল্লাহর ঘরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণেও এ রকম আজাব আসবে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, হাফসাহ (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.)-কে এ কথা বলতে শুনেছেন যে একটি বাহিনী এ কাবা গৃহের বিপক্ষে যুদ্ধ করার ইচ্ছা করবে। তারপর তারা যখন ‘বাইদা’ নামক এক ময়দানে পদার্পণ করবে, তখন তাদের মাঝের অংশটি ভূমিতে ধসে যাবে। এ সময় অগ্রভাগের সৈন্যরা পশ্চাতের সৈন্যদের উচ্চ স্বরে ডাকতে থাকবে। অতঃপর প্রত্যেকেই ভূমিতে ধসে যাবে। বেঁচে যাওয়া একটি ব্যক্তি ছাড়া তাদের কেউ আর বাকি থাকবে না। সে-ই তাদের সম্বন্ধে অন্যদের খবর দেবে। (মুসলিম, হাদিস : ৭১৩৪)

ওপরের আলোচনা দ্বারা বোঝা যায়, অহংকার, মাদকাসক্তি, গান-বাজনা, আল্লাহর ঘরের সঙ্গে শত্রুতা প্রভৃতি ভূমিধসের মতো আজাবের কারণ।

আমাদের উচিত সব গুনাহের কাজ থেকে তাওবা করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। মহান আল্লাহ সবাইকে তাঁর রহম চাদরে আশ্রয় দিন। আমিন।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

জুন 10, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

জুন 9, 2026
Latest News
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

মা-বাবা

মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি, যা বলেছে ইসলাম

মূল্যবোধ

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা ও গুরুত্ব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa