Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ইসলাম ঈদ নিছক কোনো উৎসব নয়, বরং তা মহান ইবাদত
ইসলাম

ঈদ নিছক কোনো উৎসব নয়, বরং তা মহান ইবাদত

By Saumya Sarakarজুন 18, 20242 Mins Read

ঈদ নিছক কোনো উৎসব নয়, বরং তা মহান ইবাদত

Advertisement
মুফতি মাহমুদ হাসান : মুসলিম উম্মাহর ঈদ নিছক কোনো উৎসব নয়, বরং তা মহান ইবাদত। তাই কোরবানি ঈদও কোনো পশুর রক্ত নিয়ে উৎসবে মেতে ওঠা নয়। বরং তাতে আছে আল্লাহর হুকুমের সামনে নিজের জান-মালসহ সব কিছু সঁপে দেওয়ার গুরুত্বপূর্ণ শিক্ষা। নিজের কামনা-বাসনা ও প্রবৃত্তির চাহিদার ওপর মহান মালিক ও রবের চাহিদা প্রাধান্য দেওয়ার শিক্ষা।

পবিত্র কোরআনে এসেছে : ‘আল্লাহর কাছে পশুগুলোর গোশত ও রক্ত পৌঁছে না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের (অন্তরের) তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো, এ জন্য যে তিনি তোমাদের হিদায়াত দান করেছেন…।’ (সুরা : হজ, আয়াত : ৩৭)

বান্দার আত্মসমর্পণের পরীক্ষা
কোরবানির মূল চাওয়া হচ্ছে মুমিনের অন্তরের অভিব্যক্তি। সে কিভাবে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিচ্ছে, তা-ই হলো আসল।

এ জন্য আল্লাহ তাআলা তাঁর প্রিয় ইবরাহিম (আ.)-কে পুত্র কোরবানি দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাক্ষ্য দিয়ে বলেন : ‘আর ইবরাহিমের কিতাবে, যে পূর্ণ করেছে তার দায়িত্ব।’
(সুরা : নাজম, আয়াত : ৩৭)

লক্ষ করুন! ইবরাহিম (আ.) পুত্রের রক্ত প্রবাহিত করা ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। এর দ্বারা এটি বোঝানো হয়েছে যে এখানে আল্লাহর মূল উদ্দেশ্য হলো মুমিনের অন্তরের পরীক্ষা করা।

জীবনের সর্বক্ষেত্রে রবের সামনে সমর্পণের শিক্ষা

রাসুলুল্লাহ (সা.) কোরবানির পশু জবাইয়ের পূর্বমুহূর্তে নিজে পাঠ করে শিখিয়েছিলেন : ‘ইন্নি ওয়াজ্জাহতু …’ যার সারমর্ম হচ্ছে, ‘নিশ্চয়ই আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তাঁর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন।

আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’ ‘নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য, যিনি সব সৃষ্টির রব।’ ‘তাঁর কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমি মুসলিমদের একজন। হে আল্লাহ! এই পশু আপনার পক্ষ থেকেই প্রাপ্ত হয়েছি, আর আপনার জন্যই উৎসর্গিত।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৭৯৫)

উক্ত হাদিসের বাণীতেও কোরবানির মূল দাবি ও শিক্ষা স্পষ্ট হয়, তা হচ্ছে, নিজের জীবন-মৃত্যু একমাত্র স্বীয় মালিক ও রবের জন্য সঁপে দিতে হবে।

তা ছাড়া বিশেষভাবে বলা হয়েছে যে ‘এই পশু আপনার পক্ষ থেকেই প্রাপ্ত হয়েছি, আর আপনার জন্যই উৎসর্গিত’, এর দ্বারা সেই সব প্রতারক শ্রেণি তথা নামধারী পশুপ্রেমীদের জবাব দেওয়া হচ্ছে যে কোরবানি উপলক্ষে পশুর জন্য মিথ্যা মায়াকান্নার কিছু নেই। এসব পশুকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং তিনিই নির্দেশ দিয়েছেন, যেন সেগুলোকে কষ্ট না দেওয়া হয়। আবার সময় হলে তাঁর হুকুমমতেই সেগুলোকে জবাই করার নির্দেশ আছে। তাই এখানে মালিকের জিনিস মালিকের নির্দেশেই উৎসর্গ করা হচ্ছে। এতে কারো নাক গলানো বা মায়াকান্নার প্রয়োজন নেই।

৫২ লাখ টাকার কোরবানি দিলেন এনবিআর কর্মকর্তার ছেলে, ভাইরাল নেট দুনিয়ায়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

জুন 18, 2026
ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

জুন 18, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026

Latest News

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৭ জুন, ২০২৬

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa