Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ঈমানের দুর্বলতা, কারণ ও প্রতিকার
ইসলাম ধর্ম

ঈমানের দুর্বলতা, কারণ ও প্রতিকার

By Shamim RezaOctober 22, 20192 Mins Read

23

Advertisement
ধর্ম ডেস্ক : প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুনাহর মাধ্যমে নিজেদের ঈমানকে দুর্বল করে তুলছি; অথচ তা পরিমার্জন করার কখনো চিন্তা করছি না। এভাবে চলতে চলতে একসময় আমাদের ঈমান শক্তিহীন হয়ে পড়বে। তখন তা আর কোনো কাজে আসবে না।

তাই প্রতিটি মুমিনের কর্তব্য হল, নিজের ঈমানের অবস্থা যাচাই করা, দুর্বলতার কারণগুলো চিহ্ণিত করা এবং যথাসময়ে পরিচর্যা করে ঈমানকে পরিশুদ্ধ রাখা। আমরা ঈমানের দুর্বলতার ১০টি নিদর্শন, ১০টি কারণ ও ১০টি প্রতিকার উল্লেখ করছি।

ঈমানের দুর্বলতার নিদর্শনসমূহ-

১. হারাম ও গুনাহের কাজে নিমজ্জিত হওয়া

২. চোখে পানি না আসা এবং অন্তরে কাঠিন্য অনুভব করা

৩. ইবাদতে শৈথিল্যতা প্রদর্শন করা

৪. কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত না হওয়া

৫. অনর্থক ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্ক করা

৬. মুসলমান ভাইয়ের বিপদাপদে খুশি হওয়া

৭. দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে পড়া

৮. হারাম কাজ সংঘটিত হতে দেখলেও ক্রোধের সঞ্চার না হওয়া

৯. কথা ও কাজে অমিল হওয়া

১০. মুসলমানদের সমস্যার ব্যাপারে গুরুত্ব না দেয়া
ঈমানের দুর্বলতার কারণসমূহ-

১. ঈমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা

২. সৎ ও অনুকরণযোগ্য ব্যক্তি থেকে দূরে থাকা

৩. শরিয়তের জ্ঞান ও ঈমানি বইপত্র থেকে দূরে থাকা

৪. গুনাহগারদের মাঝে অবস্থান করা

৫. গুনাহকে হালকা ভাবা

৬. ধন-সম্পদ ও স্ত্রী-সন্তান নিয়ে মেতে থাকা

৭. বদদ্বীন, মুনাফিক ও কাফির শাসকদের সঙ্গে উঠাবসা করা

৮. বেশি খাওয়া, বেশি ঘুমানো ও অত্যাধিক রাত্রি জাগরণ

৯. অনর্থক কথাবার্তা বলা

১০.দুনিয়ার মোহে মগ্ন হওয়া

ঈমানের দুর্বলতা দূরকরণের উপায়-

১. অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা

২. বিনয়ী হওয়া ও দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করা

৩. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা

৪. নিয়মিত ইসলামি আলোচনা সভায় উপস্থিত হওয়া

৫. নফল আমলে অভ্যস্ত হয়ে ওঠা

৬. আল্লাহকে ভালোবাসা ও অধিকহারে তাঁর জিকির করা

৭. মুমিনদের সঙ্গে সম্পর্ক ও কাফিরদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা

৮. আত্মসমালোচনা করা

৯. কামনা-বাসনা কম করা

১০. আল্লাহর কাছে রোনাজারি ও দুয়া করা

আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত, ঈমানের দুর্বলতার এসব কারণ নিজের মধ্যে আছে কিনা। থাকলে কেন এবং কীভাবে তা দূর করা যায়, সেটা নিয়ে আজ থেকেই সচেতন হওয়া উচিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa