Advertisement

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া রিফাতের স্ত্রী আশয়া সিদ্দিকা মিন্নি বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

গত ১৯ জুলাই শুক্রবার রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকে কারাগারে রয়েছেন মিন্নি। কারাগারে যাওয়ার পর মিন্নির সঙ্গে দেখা করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম।

তারা উভয়ই দাবি করেন, রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের নির্যাতনে খুব অসুস্থ হয়ে পড়েছেন মিন্ন। তাই তার চিকিৎসা প্রয়োজন। এছাড়াও পুলিশের শিখিয়ে দেয়া স্বীকারোক্তি আদালতে বলেছেন মিন্নি। তাই এ স্বীকারোক্তি প্রত্যাহার করতে চান তিনি।

সব শেষ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মিন্নির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বরগুনা জেলা কারাগারের সুপার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘মিন্নি আদৌ অসুস্থ নয়। তার আইনজীবী এসেছিলেন। আমি মিন্নিকে তার আইনজীবীর সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। আমার সামনেই মিন্নির আইনজীবী তার কাছে বারবার জানতে চেয়েছেন, তাকে মারধর করা হয়েছে কিনা এবং সে অসুস্থ কিনা? এর জবাবে মিন্নি বলেছেন, আমি ঠিক আছি। আমার শরীর ম্যাজ ম্যাজ করে একটু ব্যথা হয়েছে।’

জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ‘আইনজীবীর সঙ্গে কথা বলার সময় মিন্নি আমার সামনে ছিলেন। সঙ্গে কারা কর্তৃপক্ষের আরো কয়েকজন ছিল। আমার সামনে মিন্নি তার আইনজীবীর সঙ্গে এসব কথা বলেছেন। মিন্নি তেমন অসুস্থ নয়। প্রতিদিন সকাল-বিকেল নার্স মিন্নির স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। তাছাড়া আমিও আছি। খোঁজ রাখছি। সে অসুস্থ নয়।’

মিন্নিকে নার্সরা কী চিকিৎসা দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে জেল সুপার বলেন, মিন্নি আমাদের এখানে আসার পর বলেছেন তার মাথা ব্যথা। এরপর নার্সরা দুটি ট্যাবলেট মিন্নিকে দিয়েছেন। পরদিন আমি মিন্নির কাছে অসুস্থতার খোঁজ নিতে গিয়েছিলাম। তখন মিন্নি বলেছেন, মাথা ব্যথা নেই। এখন ভালো লাগছে। মিন্নি সুস্থ এবং স্বাভাবিক। জেলখানায় চিকিৎসার ব্যাপারে আমরা কখনো গাফিলতি করি না।

আনোয়ার হোসেন বলেন, মিন্নির আদালতে দেয়া স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের জন্য আইনজীবী একটি দরখাস্ত নিয়ে এসেছিলেন মিন্নির স্বাক্ষর নিতে। জেল-হাজতের আইন অনুযায়ী এভাবে কোনো বন্দি কিছুতে স্বাক্ষর করতে পারেন না। তাই আমি তাকে স্বাক্ষর দিতে দেইনি। বরং মিন্নিকে নিয়ম অনুযায়ী আমার কাছে আবেদন করতে বলেছি। মিন্নি আবেদন করলে আমি নিয়ম অনুযায়ী সেই আবেদন আদালতে পাঠাব। কিন্তু মিন্নি এখনো কোনো আবেদন করেননি।

এক প্রশ্নের জবাবে জেল সুপার আরো বলেন, আইনজীবীরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন তার মক্কেলের জামিনের জন্য বা কোর্টের সহানুভূতির জন্য। এটা স্বাভাবিক।

জেলের মধ্যে কোনো বন্দিকে অসুস্থ রেখে আমাদের ঘুমানোর সুযোগ নেই। বন্দিদের থাকা-খাওয়া, দেখা-সাক্ষাত এবং চিকিৎসা, এ মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার দায়িত্ব আমার।

২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ তাদের সহযোগীরা। এরপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত শরীফ।

রিফাত শরীফকে কুপিয়ে জখম করার একটি ভিডিও ভাইরাল হলে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে সব মহলে।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বরগুনা সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছ। এ মামলার প্রধান সাক্ষী ছিলেন রিফাতের স্ত্রী মিন্নি। পরে তাকে গ্রেফতার করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.