Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম ইসলাম কোরবানির ঈদ কি ঈদ-উল আজহা না ঈদ-উল আদহা?
ইসলাম

কোরবানির ঈদ কি ঈদ-উল আজহা না ঈদ-উল আদহা?

By Saumya Sarakarজুন 15, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : কোরবানির ঈদকে বাংলা ভাষায় সবসময় ঈদ-উল আজহা বলা হয়ে আসলেও সম্প্রতি মানুষের মধ্যে আজহা’র স্থলে আদহা ব্যবহারের প্রবণতা বেড়েছে। খবর বিবিসি বাংলা

বাংলাদেশের পাঠ্যপুস্তকে, গল্প-উপন্যাসে, সরকারিভাবে কোরবানির ঈদ নির্দেশ করতে ঈদ-উল আজহাই ব্যবহার হয়ে থাকে। কিন্তু বেশ কয়েকবছর ধরে আজহা’র বদলে আদহা’র ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে অনানুষ্ঠানিকভাবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আজহা’র চেয়ে আদহা’র ব্যবহার করতেই বেশি দেখা যাচ্ছে মানুষকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদির বলেন আরবি থেকে বাংলায় পরিবর্তন করার সময় উচ্চারণের পার্থক্যের কারণে এই শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, “আরবিতে শব্দটি দোয়াদ বর্ণ ব্যবহার করে যেভাবে লেখা হয়, সেই হিসেবে উচ্চারণটা আদহা হওয়ার কথা – অর্থাৎ ‘জ’ না হয়ে অনেকটা ‘দ’ এর মত উচ্চারণ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আবহমান কাল থেকে আজহা শব্দটির ব্যবহারই হয়ে এসেছে।”

এর পেছনের কারণ হিসেবে আবদুল কাদির বলেন, বাংলাদেশে আরবি ভাষার কোনো শব্দ উচ্চারণের সময় দোয়াদ বর্ণটির ক্ষেত্রে ‘দ’ ব্যবহার না করে ‘জ’ বা ‘য’ ব্যবহার করার প্রচলন ছিল।

“ভাষাগত হিসেবে আরবি দোয়াদ বর্ণটির উচ্চারণের ক্ষেত্রে ‘জ’ না হয়ে ‘দ’ ব্যবহার করাই উচিত। তবে বাংলাদেশে যেহেতু বর্ণটির উচ্চারণের ক্ষেত্রে ‘জ’ এর ব্যবহার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত, তাই সেভাবেই এটি সবসময় লেখা এবং উচ্চারণ করা হয়েছে।”

এছাড়া আরবি থেকে বাংলায় প্রতি বর্ণায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের সমন্বয়হীনতাও এই শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার একটি কারণ বলে মনে করেন তিনি।

“আরবির প্রতি বর্ণায়ন এখন পর্যন্ত কেউ নির্দিষ্ট করে নাই। বাংলা একাডেমি করেছে একভাবে, আবার ইসলামিক ফাউন্ডেশন করেছে আরেকভাবে। আবার ইসলামিক ফাউন্ডেশনের পুরনো প্রতি বর্ণায়নের সাথে নতুনটির কোনো মিল নেই।”

আবদুল কাদির বলেন, “ভাষার পণ্ডিতরাই যেহেতু এই বিষয়গুলো নিয়ে একমত হতে পারেননি, তখন কোনো একটিকে ভুল বলা উচিত হবে না।”

আদহা বা আজহা শব্দটি নিয়ে এই বিভ্রান্তির মত একই ধরণের বিভ্রান্তি রয়েছে রোজার মাসের নাম নিয়ে। রোজার মাসের নাম আসলে রমজান নাকি রামাদান, সেটি নিয়ে কয়েকবছর আগে ভারতের সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কই তৈরি হয়েছিল।

ভাষাবিদরা মনে করেন আরবি ভাষায় উচ্চারণ অনুযায়ী শব্দটি রামাদান উচ্চারণ করা উচিত, তবে উপমহাদেশে ইসলামের প্রসার শুরুতে ফার্সি ভাবধারায় প্রভাবিত ছিল বলে ঐ শব্দটির উচ্চারণে পরিবর্তন হয়েছে। ফার্সিতে শব্দটির উচ্চারণ রমজান। তেমনি উর্দু ভাষাতেও মূল শব্দটি আসলে রমজান।

ইসলাম প্রচারের পর কীভাবে কোরবানি দেয়া চালু হয়েছিল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

জুন 12, 2026
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
Latest News
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa