Advertisement
জুমবাংলা ডেস্ক : র‌্যাব খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গুলশান থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে করা হয়েছে তিনটি মামলা। অ’স্ত্র, মা’দক ও মানিলন্ডারিং আইনে এ মামলাগুলো করা হয়। আদলতে রিমান্ডের আবেদন করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে বুধবার রাতে ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশানের বাসা থেকে যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অ’স্ত্রসহ আটক করে র‌্যাব। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে একটি শ’র্টগান, দুটি পি’স্তল, শ’র্টগানের ৫৭ রাউন্ড গু লি ও ৭.৬৫ এএম এর ৫৩ রাউন্ড গু লি জব্দ করা হয়। এছাড়া ৫৮৫ পিস ইয়াবা, ১০ লাখের বেশি নগদ টাকা ও সাত লাখের মত বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

খালেদের রুম নম্বর ৪০২: কমলাপুরে ৬৪-৬৮, ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সের ৫ম তলায় ৪০২ নম্বর ফ্ল্যাটে খালেদের ট’র্চার সেল। নি র্যাতনের শিকার এমন কয়েকজন ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে চালালো অভিযানে খোঁজ মিলে এই কক্ষের। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ওখানে ধরে আনা হতো। এছাড়া জমি বা ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব বা বিরোধ নিষ্পত্তিতে কোনো পক্ষ সম্রাট বা খালেদের কাছে অভিযোগ করলে অপরপক্ষের লোকজনকে ডাকা হতো টর্চার সেলে। সেখানে কথাবার্তায় সমাধান না হলে, ভাগ্যে জুটত ইলেকট্রিক শক। শক দেওয়ার সময় বেত ও বেসবল লাঠি দিয়ে পে টানো হতো। নি র্যাতনের পর আপস বা মীমাংসায় রাজি হলে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হতো।

খালেদের টর্চার সেল থেকে ২টি ইলেকট্রিক শক মেশিন, ৫টি লাঠি, ২টি অ স্ত্রের তেলের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১৯০ পিস ইয়াবা, ৫ ক্যান বিয়ার, ৭০০ গ্রাম সীসা, সীসা সেবনের জন্য ব্যবহৃত দেড় কেজি কয়লা, তিনটি মোবাইল, ২টি ল্যাপটপ ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.