Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম দোয়া কবুল ও শিরশ্ছেদ থেকে মুক্তির চমৎকার ঘটনা
ইসলাম ধর্ম

দোয়া কবুল ও শিরশ্ছেদ থেকে মুক্তির চমৎকার ঘটনা

By Shamim RezaJanuary 22, 20213 Mins Read

দোয়া কবুল ও শিরশ্ছেদ থেকে মুক্তির চমৎকার ঘটনা

Advertisement

ধর্ম ডেস্ক : দোয়া কবুল ও শিরশ্ছেদ থেকে মুক্তির চমৎকার একটি ঘটনা। তরবারির নিচ থেকে দলবলসহ রক্ষা পেয়েছিলেন মুহাদ্দিস আব্দুর রহমান ইবনে যিয়াদ ইবনে আলগাম। তার দোয়া কবুল ও মুক্তির ঘটনা মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয়। কি সেই দোয়া ও ঘটনা?

আল্লাহকে যারা ভয় করে তাদের কোনো ভয় নেই; তাদের কোনো চিন্তা বা হতাশাও নেই। জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে। এ কারণেই সব যুগে সব সমাজেই জ্ঞানীর মর্যাদা সীমাহীন। আল্লাহ তালা বলেন- ‘আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়।’

কুরআনুল কারিমের এ ঘোষণায় জ্ঞানী ব্যক্তির দোয়া যেমন কবুল হয় তেমনি মর্যাদা এবং সম্মানের সঙ্গে বিপদ থেকেও মুক্তি পায়।

মুহাদ্দিস আব্দুর রহমান ইবনে যিয়াদ-এর দোয়া ও মুক্তি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুর রহমান ইবনে যিয়াদ ইবনে আলগাম। তিনি সঙ্গীদের নিয়ে সাগরপথে সফরে ছিলেন। কনস্টান্টিনোপলের খ্রিস্টান শাসকের নৌবাহিনী (জলদস্যুরা) তাদের আটক করে নিয়ে যায়। উপরের নির্দেশে তাদের জেলে বন্দি করে রাখে।

একবার খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে জেলখানায় কয়েদিদের ভালো খাবার পরিবেশন করা হয়। ওইদিন তাদের প্রতি বিশেষ যত্ন নেয়া হয়। ভালো খাবার ও আদর-আপ্যায়নে মুসলিম বন্দিরা খুব খুশি হয়।

মুসলিম বন্দিদের খুশির খবর এক খ্রিস্টান নারী জানতে পেরে বাদশাহর কাছে এ মর্মে নালিশ করে বসেন যে, আরবরা আমার স্বামী ও ছেলেকে হত্যা করেছে; অথচ জেলখানায় আরব বন্দিদের এমনভাবে আপ্যায়ন করা হয়েছে- ‘যেন তারা মেহমান!’

খ্রিস্টান নারীর এ অভিযোগে বাদশা নিজেও রেগে যান এবং কয়েদিদের তার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কয়েদিদের তার সামনে নিয়ে আসা হলে বাদশাহ জল্লাদকে সবার শিরশ্ছেদ করার নির্দেশ দেন।

জল্লাদ একে একে সব বন্দির শিরশ্ছেদ করতে করতে যখন হজরত আব্দুর রহমান ইবনে যিয়াদ ইবনে আলাগামের মুখোমুখি হলেন। তখন তার ঠোঁট নড়ছিল। তিনি কিছু পড়ছিলেন। বাদশাহ তা প্রত্যক্ষ করছিলেন।

হজরত আব্দুর রহমান ইবনে যিয়াদ ঠোঁট নেড়ে কী যেন পড়ছিলেন। তিনি আল্লাহকে ডাকলেন, দোয়া করলেন আর তার মুখ দিয়ে বের হলো- اَللهُ… اللهُ رَبِّىْ لَا اُشْرِكُ بِهِ شَيْئًا উচ্চারণ : ‘আল্লাহু… আল্লাহু রাব্বি; লা উশরিকু বিহি শাইআ।’ অর্থ : ‘হে আল্লাহ!… আল্লাহ তুমিই আমার প্রভু। আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না।’

বাদশাহ জিজ্ঞাসা ও ক্ষমা

এবার বাদশাহ জল্লাদকে থামতে বললেন। হজরত আব্দুর রহমান ইবনে যিয়াদ ইবনে আলগামকে জিজ্ঞাসা করলেন- তোমার ঠোঁট দিয়ে কী কথা বের হচ্ছে?

তখন তিনি বললেন-
اَللهُ… اللهُ رَبِّىْ لَا اُشْرِكُ بِهِ شَيْئًا উচ্চারণ : ‘আল্লাহু… আল্লাহু রাব্বি; লা উশরিকু বিহি শাইআ।’ অর্থ : ‘হে আল্লাহ!… আল্লাহ তুমিই আমার প্রভু। আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না।’

কনস্টান্টিনোপলের খ্রিস্টান শাসকের এ শব্দগুলো শোনা মাত্রই তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। বাদশাহ সঙ্গে সঙ্গে নির্দেশ দেন- তাকে ও তার সঙ্গীদের সবাইকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ!

এ ঘটনা থেকে প্রমাণিত চমর মুহূর্তেও যারা আল্লাহকে ভুলে না, মহান আল্লাহও তাদের ভুলেন না। বরং তাদের দান করেন সফলতা। তাদের জন্য খোলা থাকে মুক্তির দরজা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর ওপর ভরসা করার এবং তার একত্ববাদের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখার তাওফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa