
গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, বিশেষজ্ঞরা আশা করছে আগামী এপ্রিল ২০২২-এর কাছাকাছি সময়েই রমজান মাসের চাঁদ উঠবে। তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।
তিনি আরও বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও তিনি উল্লেখ করেছন সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



