
অভিযুক্ত নুরুল ইসলাম (৬০) ওই গ্রামের মৃত আজের আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম একজন প্রাইভেট শিক্ষক। ওই ছাত্রী সকালে তার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে মেয়েটিকে ঘরে নিয়ে তার সর্বনাশের চেষ্টা করে নুরুল ইসলাম। এতে মেয়েটি কান্নাকাটি শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ওই লম্পট পালিয়ে যায়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



