জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর (রাজউক) আইন শাখার বেঞ্চ সহকারী মিলন বর্মন।

রাজউকের কর্মকর্তা

Advertisement

জানা গেছে, দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৮ (১) এর দফা অনুযায়ী তাকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ছিদ্দিকুর রহমান সরকার একটি অফিস আদেশ জারি করে ওই কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেন।

অফিস আদেশে রাজউক চেয়ারম্যান উল্লেখ করেন, মিলন বর্মন, বেঞ্চ সহকারী, আইন শাখা, রাজউক। তিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে কোর্সে অংশগ্রহণের জন্য ২০১৯ সালে এক বছরের জন্য অর্ধ গড় বেতনে শিক্ষা ছুটি গ্রহণ করেন। পরে তার ছুটি ২০২১ সাল ছুটি বর্ধিত করা হয়। পরে পুনরায় ছুটি আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়নি। তারপরও তিনি আজ পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং বহিঃ বাংলাদেশ অবস্থান করছেন।

এসব অভিযোগের ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭ (ক), (খ) এবং (গ) মোতাবেক যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং পলায়ণের অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় মামলা ও কারণ দর্শাতে বলা হয়।

নথিপত্র পর্যালোচনায় এবং তদন্ত প্রতিবেদনে প্রদত্ত মতামতের আলোকে তার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা-২০১৩ এর বিধি ৩৭ (ক), (খ) এবং (গ) মোতাবেক যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং পলায়ণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত

এই অবস্থায় প্রতিবেদন সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৮ (১) এর দফা যাই) অনুযায়ী “চাকরি হতে অপসারণ” করা হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.