
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এবং অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়।
ঘটনা সম্পর্কে স্থানীয় গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল বলেন, পূর্ব বিরোধের জেরে উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের স্থল থেকে দাঙ্গাবাজীর দায়ে এখন পর্যন্ত পুলিশ পরশ মিয়া, খসরু মিয়া, মঞ্জু মিয়া, হাসান আলী, ফুল মিয়া, বাছির মিয়া সহ ৭ জনকে আকট করা হয়েছে। পরবর্তী সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



