Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ব্রিটেনে পাওয়া গেছে মহানবী (সাঃ) এর সময়ের একটি কোরআন
ইসলাম ধর্ম

ব্রিটেনে পাওয়া গেছে মহানবী (সাঃ) এর সময়ের একটি কোরআন

By Saiful IslamJanuary 30, 20202 Mins Read

ব্রিটেনে পাওয়া গেছে মহানবী (সাঃ) এর সময়ের একটি কোরআন

Advertisement
ধর্ম ডেস্ক : আল্লাহর ফেরেশতা জিব্রাইল এর মাধ্যমে ইসলামিক নবী মুহাম্মাদ (সঃ) এর কাছে মৌখিকভাবে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়। দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়।

কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর যখন মুহাম্মাদের (সঃ) বয়স ৪০ বছর। এবং অবতরণ শেষ হয় মুহাম্মাদের (সঃ) তিরোধানের বছর অর্থাৎ ৬৩২ খ্রিষ্টাব্দে। সম্প্রতি, ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরীতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সময়ের একটি কোরআন পাওয়া গেছে।

রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে কোরআনটি লেখার যে সময়কাল পাওয়া যায় তা অনুযায়ী তখন মহানবী জীবিত ছিলেন। বর্তমানে জনসাধারণের দেখার জন্য এই কোরাআনটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এই কোরআনের সাথে বর্তমান কোরআনের কোন পার্থক্য নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন। মুসলমানদের বিশ্বাস আল্লাহর এই বার্তা যা কিনা হযরত মোহাম্মদ (সাঃ) এর মাধ্যমে পৃথিবীতে মানুষের কল্যাণে অবতরণ হয়েছে। বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যপ্রাচ্য বিষয়ে প্রাচীন গ্রন্থের সেকশনে পাওয়া গেছে মোহাম্মদ (সাঃ) এর এই কোরআন।

যেটি কিনা কয়েকশ বছরে কারও নজরে আসেনি। কোরআনটি লেখার সময় নির্ধারণ করা হয়েছে ৫৭০ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। হযরত মোহাম্মদ (সাঃ) মারা যান ৬৩২ খ্রিস্টাব্দে। এই তথ্য অনুযায়ী মহানবী (সাঃ) তখন বেঁচে ছিলেন।

আরও ধারণা করা হয় নবী (সাঃ) এর ছয় ওহী লেখকের কারও হাতে এটি লেখা হতে পারে। কোরআনটির রেডিও কার্বন পরীক্ষা করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। এই কোরআন খলীফা ওসমান (রাঃ) এর সময়ে ব্রিটেনে আসতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

কোরআনটি লিখতে ব্যবহার করা হয়েছে উটের ঘাড়ের চামড়া, পাথরের শ্লেট, খেজুরের পাতা। ইসলামের প্রথম যুগের এই কোরআন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন লাইব্রেরীর কর্মকর্তারা। পবিত্র এই গ্রন্থটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa