Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি ভিসি ভবনে নারীর চিৎকার, আমার সন্তানের বাবা ভিসি
অপরাধ-দুর্নীতি

ভিসি ভবনে নারীর চিৎকার, আমার সন্তানের বাবা ভিসি

By iNews Deskসেপ্টেম্বর 19, 2019Updated:সেপ্টেম্বর 19, 20194 Mins Read

Advertisement
গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির যৌন হয়রানির বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন আফরিদা খাতুন ঝিলিক (১৯) নামে এক নারী কর্মচারী। এ সময় ঝিলিক ভিসিকে তার সন্তানের বাবা দাবি করে চিৎকার দিয়ে বলেন, ‘আমার সন্তানের বাবা ভিসি। এই সন্তানের সঙ্গে ভিসির চেহারার অনেক মিল আছে।’

ভিসি ভবনের সামনে ওই নারীর কান্নার বিষয়টি কয়েকজন ভিডিও করেন। ২১ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ঝিলিক তার এক বছর বয়সী কন্যা সন্তানের পিতৃত্বের স্বীকৃতির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চান।

গত রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এমএলএসএস হিসেবে মাস্টার রোলভিত্তিক নিয়োগপ্রাপ্ত নারী কর্মচারী ঝিলিক তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে আর্তনাদ করে ভিসি ভবনের সামনে সন্তানের স্বীকৃতি চান।

এ সময় ভিসি খোন্দকার নাসির উদ্দীন তার ভাড়াটিয়া লোকজন দিয়ে ঝিলিককে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রাখেন এবং বিভিন্ন প্রকার হুমকি দেন। ভিসির নারী কেলেঙ্কারির বিষয়টি এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

এদিকে, ভিসির অপকর্ম ধামাচাপা দিতে ওঠেপড়ে লেগেছে একটি প্রভাবশালী মহল। কতিপয় কথিত সাংবাদিককে হাত করে গণমাধ্যমকে ম্যানেজ করার চেষ্টা চলছে ভিসির।

আফরিদা খাতুন ঝিলিকের আর্তনাদের ওই ভিডিওতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন চাকরি দেয়ার কথা বলে তাকে বিভিন্ন সময় যৌন নির্যাতন করেন। সেইসঙ্গে ভালোবাসার ছলনার প্রলুব্ধ করে দিনের পর দিন ভিসির বাংলোয় রেখে ওই নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক করেন ভিসি।

কান্নাজড়িত কণ্ঠে নির্যাতিত ঝিলিক বলেন, ‘আজ আমি সবকিছ ফাঁস করে দেব। খুলে দেব মানুষ নামের নরপশুর মুখোশ। আমার সন্তানের বাবা তুমি। আমার সবকিছু কেড়ে নিয়েছো। আমার কাছে তোমার সব অপকর্মের প্রমাণ আছে। সবার সামনে তোমার মুখোশ খুলে দেব।

‘তুমি এতিম-আমিও এতিম’, ‘তুমি আমার কষ্ট বুঝবে-আমিও তোমার কষ্ট বুঝবো’ এমন সব আবেগী ও প্রেমময়ী কথা দিয়ে ভিসি নাসির আমার সব কিছু কেড়ে নেয় বলেও দাবি করেন ঝিলিক।

খোঁজ নিয়ে জানা যায়, গোপালগঞ্জের ভূতপূর্ব জেলা প্রশাসক (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত) মো. খলিলুর রহমান ২০১৬ সালে শেখ রাসেল দুস্থ পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র, টুঙ্গিপাড়ার অনাথ হিসেবে আশ্রিত ঝিলিককে নিজের মেয়ে হিসেবে লালন-পালন করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

পরবর্তীতে তিনি তার মেয়ে ঝিলিককে বশেমুরবিপ্রবির ভিসির কাছে চাকরির জন্য অনুরোধ করেন। ভিসি খোন্দকার নাসির উদ্দীন তাকে নিজ বাংলোতে আশ্রয় প্রদানসহ মাস্টার রোলে চাকরি দেন।

চাকরির পর ঝিলিকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়েন ভিসি। একপর্যায় ঝিলিক অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়া হলে ঝিলিক তাতে অস্বীকার করেন। ফলে ঝিলিককে চুরির অপবাদ দিয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিসির বাংলো থেকে বের করে দেয়া হয়।

পরবর্তীতে ঝিলিক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত সোনাকুড় গ্রামে বাসা ভাড়া নিলে ভিসি তার ক্যাডার বাহিনী দিয়ে ঝিলিককে মারপিট করায় এবং তাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরবর্তীতে একটি সমঝোতার মাধ্যমে ঝিলিককে প্রতি মাসে ৮ হাজার টাকা দেয়ার অঙ্গীকার করেন ভিসি নাসির।

ঝিলিকের ব্যবহৃত গ্রামীণ ফোন নম্বরে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা পাঠিয়ে দেয়া হতো। সর্বশেষ গত ২৪ মার্চ বিকাশের মাধ্যমে ঝিলিককে ৮ হাজার টাকা পাঠানো হয়।

ভিসির আস্থাভাজন ও প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা এই দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা সত্ত্বেও প্রতি মাসে ঝিলিককে ওই টাকা পাঠানো হতো।

অবশেষে লোক লজ্জা ও সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে ভিসির কুৎসিত চেহারা উন্মোচন করে দেন ভুক্তভোগী ঝিলিক। জীবনযুদ্ধে পরাজয় মানতে নারাজ তিনি। সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ভিসি নাসিরের বিরুদ্ধে অভিযোগ ও এর বিচার চাইবেন ঝিলিক।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির নারী কেলেঙ্কারির বিষয়টি নতুন নয়। গত বছর ৫ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘ভিসির বাসভবনে বিউটি পার্লার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সময় সংবাদটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন নারী অফিস সহকারীর সঙ্গে ভিসির অনৈতিক সম্পর্কের খবর প্রকাশ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুইজন নারী শিক্ষকের সঙ্গে ভিসির অনৈতিক সম্পর্ক নিয়েও অভিযোগ উঠে। দেশের একটি অনলাইন নিউজ পোর্টল এ খরটি প্রকাশ করেছে।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খোন্দকার নাসির উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে কয়েকবার কল দেয়ার পরও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার ফোন নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হয়। কিন্তু তিনি তাতেও কোনো সাড়া না দিয়ে ফোনটি বন্ধ করে দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa