Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর জবানবন্দি পেয়েই সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামী আরিফ ভুয়া রিপোর্টের জন্য সরাসরি দায়ী করেন সাবরিনাকে।

আরিফের সঙ্গে গ্রেফতার হওয়া আরও দুজনও একই জবানবন্দি দেয় পুলিশকে। এরপরই সাবরিনাকে ডাকা হয়। পরে জিজ্ঞাসাবাদে করোনা টেস্ট কেলেঙ্কারিতে তার সংশ্লিষ্টতার বিষয়ে স্পষ্ট হয় পুলিশ। এরপরই রোববার এই চিকিৎসককে গ্রেফতার করা হয়। এমনটাই জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মো. মাহমুদ খান মিডিয়াকে জানান, জিজ্ঞাসাবাদে আরিফ দাবি করেন, করোনার নমুনা পরীক্ষার জালিয়াতির ঘটনায় তিনি সাবরিনাসহ ৪ জনকে চাকরিচ্যুত করেন। তবে একজন সিইও হয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে চাকরিচ্যুত করতে পারেন কি না, সে ব্যাপারে জানতে চাইলে আরিফ কোনো উত্তর দিতে পারেননি। কাউকে চাকরিচ্যুতির কাগজপত্রও দেখাতে পারেননি।

আরিফসহ ছয়জন গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে জেকেজির প্রতারণার সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবরিনার নামও উঠে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়।

রোববার (১২ জুলাই) ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (১৩ জুলাই) আদালতে তার রিমান্ড আবেদন করলে মঞ্জুর করেন আদালত।

এদিকে ডা. সাবরিনাকে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানা জায়গায় নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করা হচ্ছে। এমনই একটি ভিডিওতে দেখা যায়, সাবরিনাকে ফেসবুক লাইভে প্রশ্ন করা হচ্ছে আপনি কি তিতুমীর কলেজে স্টাফদের পিটিয়েছেন এবং সাঙ্গপাঙ্গদের নিয়ে ইয়াবা সেবন করেন? এই প্রশ্নের জবাবে একগাল হাসেন সাবরিনা।

তিনি বলেন, আমি মদ্যপান ও ইয়াবা তো দূরের কথা কোনোদিন সিগারেটও ছুঁয়ে দেখিনি। আমি একজন কার্ডিয়াক সার্জন। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের খুব স্টেডিলি অপারেশনটা করতে হয়। এরপর নিরাপত্তাকর্মী সানাউল্লাহর কথা তুলে অভিযোগ করা হয় যে সাবরিনা নাচ গান করেছেন।

তবে আগের মতোই এই অভিযোগও অস্বীকার করেন তিনি। বলেন, ওখানে আমি নাচগান করব কেন, করলে কোনো স্টেজে গিয়ে করব। এই ভিডিওতে সব অভিযোগই অস্বীকার করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.