Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে হারাম কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ১২ জমাদিউস সানি, ১৩ ডিসেম্বর) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। খবর ইনসাইড দ্য হারামাইন

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন। উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্টও তিনি।

মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন মদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।

তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার। তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান।

এর আগে ১৪৩৪ হিজরিতে তাকে বাদশাহ আবদুল্লাহ তাকে ইমাম হিসেবে নিয়োগ দেন। চমৎকার ও হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের জন্য শায়খ বুয়াইজান বিশ্বব্যাপী পরিচিত।

মহানবী (সা.)-এর পাঁচটি বিশেষ উপদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.