Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন যেসব সাহাবি
ইসলাম ধর্ম

মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন যেসব সাহাবি

By Sibbir OsmanAugust 20, 20204 Mins Read

মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন যেসব সাহাবি

Advertisement
লাইফস্টাইল ডেস্ক : হিজরত করার পর রাসুলুল্লাহ (সা.) মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলে তাঁর একাধিক শ্রেণির শত্রু তৈরি হয় এবং তাঁর ব্যক্তিগত জীবনে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। সাহাবায়ে কিরাম (রা.) তাঁর ঝুঁকি দূর করতে এগিয়ে আসেন। কেননা তাঁরা ছিলেন আল্লাহ, তাঁর নবী ও দ্বিন ইসলামের জন্য নিবেদিতপ্রাণ। ঠিক যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমাদের কাছে যদি আল্লাহ, তাঁর রাসুল ও আল্লাহর পথে জিহাদ করার চেয়ে প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য—যাতে মন্দা পড়ার ভয় করো, তোমাদের বাসস্থান—যা তোমরা ভালোবাসো, তাহলে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ দেখান না।’ (সুরা : তাওবা, আয়াত : ২৪)

বিভিন্ন সময় মহানবী (সা.)-এর নিরাপত্তাকর্মী বা প্রহরী হিসেবে দায়িত্ব পালনকারী উল্লেখযোগ্য কয়েকজন সাহাবির পরিচয় তুলে ধরা হলো—

আবু বকর সিদ্দিক (রা.) : পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। যেকোনো সংকটে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাঁর নিবেদন ছিল অন্য সবার তুলনায় অনন্য। পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবির অন্যতম আবু বকর (রা.) বদরের যুদ্ধে মহানবী (সা.)-এর প্রহরী নিযুক্ত হন। যুদ্ধের আগে ও যুদ্ধের ময়দানে তিনি মহানবী (সা.)-এর সঙ্গে ছিলেন। এ ছাড়া হিজরতের সময় পথে রাসুল (সা.) যখন বিশ্রাম করতেন, তখন তিনি জেগে থেকে পাহারা দিয়েছেন এবং এ সময় পাহাড়ের গুহায় সাপের কামড় সহ্য করেছেন। (আর রাহিখুল মাখতুম, পৃষ্ঠা ১৭৫, ২১৬ ও ২২১)

সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) : তিনি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং পৃথিবীতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন। ইসলামের জন্য প্রথম তীর নিক্ষেপকারী। তাঁর উপাধি ছিল ‘ফারিসুল ইসলাম’ বা ইসলামের ঘোড়সওয়ার। তিনি স্বেচ্ছায় মহানবী (সা.)-এর প্রহরী নিযুক্ত হয়েছিলেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, এক রাতে নবী (সা.) জেগে রইলেন। পরে তিনি বলেন, যদি আমার সাহাবিদের কোনো নেককার লোক আজ রাতে আমার পাহারা দিত। হঠাৎ আমরা অস্ত্রের শব্দ শুনলাম। তখন তিনি বলেন, এ কে? বলা হলো, এ হচ্ছে সাদ, হে আল্লাহর রাসুল! আপনাকে পাহারা দিতে এসেছি। তখন নবী (সা.) ঘুমালেন, এমনকি আমরা তাঁর নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম।’ (সহিহ বুখারি, হাদিস : ৭২৩১)

জুবায়ের ইবনুল আউয়াম (রা.) : প্রথম ইসলাম গ্রহণকারী সাতজনের একজন ছিলেন তিনি। হাবশা ও মদিনা উভয় স্থানে তিনি হিজরত করেন। সম্পর্কে তিনি ছিলেন মহানবী (সা.)-এর ফুফাতো ভাই। মহানবী (সা.)-এর সঙ্গে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। খন্দকের যুদ্ধে তিনি মহানবী (সা.)-এর প্রহরী নিযুক্ত হন। (বাহজাতুন নুফুসি ওয়াল আসরারি ফি তারিখি দারিল হিজরাতিন নাবি আল মুখতার, পৃষ্ঠা ৫১)

সাআদ ইবনে মুয়াজ (রা.) : মদিনার আউস গোত্রের সর্দার ছিলেন এই মহান সাহাবি। মহানবী (সা.) মদিনায় হিজরত করার আগেই তিনি মুসআব ইবনে উমায়ের (রা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। বদর যুদ্ধে রাসুল (সা.) যখন রাতে বিশ্রাম করতেন তিনি তাঁকে পাহারা দিতেন। (প্রাগুক্ত)

আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামা (রা.) : তিনি মুসআব ইবনে উমায়ের (রা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি মহানবী (সা.)-এর সঙ্গে বদরসহ অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের যুদ্ধে তিনি মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন। একাধিক যুদ্ধের সময় মহানবী (সা.) মদিনায় তাঁকে নিজের স্থলাভিষিক্ত করেন এবং ৫১ সারিয়ায় (ছোট যুদ্ধ বা নিরাপত্তা অভিযান) তাঁকে আমির নিযুক্ত করেন। (প্রাগুক্ত)

মুগিরা ইবনে শোবা (রা.) : তিনি খন্দকের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন। তিনি বাইআতে রিদওয়ানে অংশ নেন। ইসলাম গ্রহণের পর রাসুলুল্লাহ (সা.)-এর নেতৃত্বে সংঘটিত সব যুদ্ধে অংশ নেন। হুদাইবিয়ার চুক্তির সময় তিনি মহানবী (সা.)-এর প্রহরী হিসেবে উপস্থিত ছিলেন। (সহিহ বুখারি, হাদিস : ২৭৩১)

আবু আবদুল্লাহ বিলাল ইবনে রাবাহ (রা.) : কুরাইশের দাস থাকা অবস্থায় তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং তাদের অকথ্য নির্যাতন সহ্য করেন। আবু বকর সিদ্দিক (রা.) তাঁকে কিনে মুক্ত করে দেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে আজানের দায়িত্ব অর্পণ করেন। রাসুল (সা.)-এর নেতৃত্বে সংঘটিত সব যুদ্ধে তিনি অংশ নেন। তিনি ওয়াদিউল কুরাতে মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন। (বাহজাতুন নুফুসি ওয়াল আসরারি ফি তারিখি দারিল হিজরাতিন নাবি আল মুখতার, পৃষ্ঠা ৫১)

আনাস ইবনে আবি মারসাদ (রা.) : তিনি ও তাঁর বাবা দুজনই রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবি ছিলেন। হুনাইনের যুদ্ধের সময় মহানবী (সা.) যখন বলেন, রাতের বেলা আমাদের কে পাহারা দেবে? তখন তিনি বলেন, আমি হে আল্লাহর রাসুল! তিনি বলেন, তাহলে ঘোড়ায় চড়ো। তিনি তাঁর একটি ঘোড়ায় চড়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে বললেন, তুমি এই গিরিপথের দিকে খেয়াল করবে এবং এর শেষ চূড়ায় গিয়ে পাহারা দেবে। সাবধান! আমরা যেন তোমার অসতর্কতার কারণে ধোঁকায় না পড়ি।…’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৫০১)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) : তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেন এবং হাবশা ও মদিনায় হিজরত করেন। বদরসহ মহানবী (সা.)-এর নেতৃত্বে সংঘটিত সব যুদ্ধে অংশ নেন। হুদাইবিয়ার দিন তিনি মহানবী (সা.)-কে পাহারা দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa