Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি মুঠোফোনের ‘আইএমইআই’ পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
অপরাধ-দুর্নীতি

মুঠোফোনের ‘আইএমইআই’ পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

By Saiful IslamFebruary 19, 20212 Mins Read

মুঠোফোনের ‘আইএমইআই’ পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

Advertisement
জুমবাংলা ডেস্ক : মুঠোফোনের সনাক্তকরণ স্বতন্ত্র নম্বর যাকে বলা হয় ইন্টারন্যাশনাল মোবাইল ইকুয়েপমেন্ট আইডেনটিটি বা সংক্ষেপে আইএমইআই (IMEI) নাম্বার।

পৃথিবীতে উৎপাদিত সকল মোবাইল ফোনের এই নম্বরটি আলাদা আলাদা বা স্বতন্ত্র। মোবাইল ফোনে ব্যবহৃত সীম কার্ড পরিবর্তনের মাধ্যমে ফোন নম্বর পরিবর্তন করা গেলেও আইএমইআই নম্বরের মাধ্যমে ফোনের লোকেশন ট্রাকিং করে খোয়া যাওয়া মোবাইল ফোন যেমন উদ্ধার করা সম্ভব। তেমনি যেকোন অপরাধীকেও সনাক্ত ও গ্রেফতার করতে এই আইএমইআই নম্বর ট্রাকিংয়ের প্রক্রিয়া অবলম্বন করে আইন-শৃঙ্খলা বাহিনী।

তবে তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধীরাও অবলম্বন করছে ভিন্ন ভিন্ন পন্থা। ইদানিং মোবাইল ফোনের এই স্বতন্ত্র নম্বরও পাল্টে ফেলছে তারা। এমন অপরাধের সঙ্গে জড়িত চক্র বাংলাদেশেও সক্রিয় রয়েছে। তাদেরই ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর পৃথক এলাকা থেকে চক্রের এই ৬ সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা আনুমানিক ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া ও পল্টন থানাধীন গুলিস্তান পাতাল মাকের্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের ০৬ সদসকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সফিকুল ইসলাম (২৫), মো. মাসুদ আহমেদ রানা (৩৮), মো. ইমন (২৩), মো. সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও মো. আল আমিন (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে একটি কম্পিউটার (১টি মনিটর, ১টি সিপিইউ, ০১টি মাউস), ৬টি ডাটা ক্যাবল, ১টি অ্যাডাপ্টার, ৭ টি মোবাইলের আইএমইআই পরিবর্তনের সিএম২ ডুংগল (CM2 DONGLE) সফটওয়্যার, ২০ টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সিএম২ ডুংগল সফটওয়্যারের মাধ্যমে কৌশলে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরির্বতন করে বিভিন্ন অপরাধীদের অপরাধে সহায়তা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাবের সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, খুনি, ধর্ষক, দেশদ্রোহী, সাইবার অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এছাড়াও তথ্য প্রযুক্তির অপব্যবহার চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa